আব্দুল আলীম, চৌগাছা-যশোর: যশোরের চৌগাছায় দলিত সম্প্রদায়ের ক্ষুদ্র ব্যবসায়ী নারী ও পুরুষ সদস্যদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া প্রশিক্ষণ তাদের মধ্যে চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (২২ মে) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সামাজিকভাবে বঞ্চিত জনগোষ্ঠীর জন্য ‘স্কিল ট্রেনিং অন স্মল বিজনেস ইনিশিয়েটিভ’ এর আওতায় অশ্রু মোচন মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা নামের একটি সংগঠন এই প্রশিক্ষণ ও চেক বিতরণের কাজ করা হয়।
অত্র অনুষ্ঠানে সংস্থাটির যশোরের নির্বাহী পরিচালক শোভা রাণী বাড়ৈ সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার মারুফুল আলম। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নির্মল কান্তি কর্মকার, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা মাকছুরা চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার সুখপুকুরিয়া গ্রামের অসিমা বালা, মিনতি বালা দাসী, কাজলী দাস, নরেন দাস ও অনিক কুমার দাসকে বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায় বিনিয়োগের জন্য চার হাজার করে ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এই চেক পেয়ে ক্ষুদ্র জন্নগোষ্ঠীর ব্যক্তিরা বেশ খুশি। তারা দাতা সংস্থাটির মঙ্গল কামনা করেছে এবং অন্যান্য এমন সংস্থাসমূহকে এগিয়ে আসার জন্য আহবান জানিয়েছি। যেনো তাদের কষ্ট, দুর্দশা লাঘব হয়।


