চৌগাছায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের কেন্দ্র উদ্বোধন

চৌগাছা (যশোর) প্রতিনিধিঃযশোরের চৌগাছায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের পুড়াপাড়া বাজারে চৌগাছা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ শরিফুল ইসলামের সভাপতিত্বে এই ব্যাংক কেন্দ্রের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরূপদাহ ইউপি চেয়ারম্যান শেখ আনোয়ার হোসেন। ব্যাংক কর্মকর্তা মামুন মিল্লাতের উদ্বোধনী বক্তৃতার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চৌগাছা বাজার সমিতির শফিকুর ও পুড়াপাড়ার আবু মুছা । চৌগাছা শাখার ব্যবস্থাপক শরিফুল ইসলাম বলেন ব্যাংকের সকল প্রয়োজন এজেন্ট ব্যাংকের মাধ্যমে সম্পন্ন করা সম্ভব হবে । তিনি ইসলামী ব্যাংকের এই এজেন্ট ব্যাংকের কার্যক্রম সম্পর্কে সাধারণদেরকে অবহিত করেন এবং সাথে সাথে সকলকে উপস্থিত হবার জন্য ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ।