চৌগাছায় সুমাইয়া খাতুন নামের গৃহপরিচারিকা আত্মহননের পথ বেছে নিয়েছে

চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছা পুড়াপাড়ার এক গৃহকর্তার বাড়িতে সুমাইয়া নামক গৃহপরিচিকা আত্মহত্যা করেছে ।স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সুমাইয়া চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার বাবুপাড়া গ্রামের মেয়ে । তার পিতার নাম লাল মিয়া এবং সে দীর্ঘ দিন ধরে চৌগাছার পুড়াপাড়া বাজারের আব্দুল আলীমের বাড়িতে কাজ করে । আব্দুল আলীমের বাড়িতে কর্মরত অবস্থায় যেভাবেই হোক বর্নি গ্রামের কবির হোসেনের ছেলে সজিবের সাথে পরিচয় হয় । এর পর থেকে তাদের সাথে প্রেমের সম্পর্ক চলে । দিনে দিনে তা গভীরে পৌছায় । এভাবে সুমাইয়া এবং সজিবের প্রেমের সম্পর্ক চলতে চলতে ১৮ ডিসেম্বর মঙ্গলবার ধরা পড়ে যায় । ফলে গৃহপরিচিকা সুমাইয়ার মনিব আব্দুল আলীম তাকে বকাঝকাসহ মারধর করে । স্থানীয়দের ধারণা এই জন্যই সুমাইয়া ঘরের ভিতরে আড়ায় ওড়না পেচানো অবস্থায় ঝুলে মঙ্গলবার রাত্রেই আত্মহত্যা করেছে ।  সকালে ঘরে ঝুলন্ত অবস্থায় সুমাইয়ার লাশ দেখে স্থানীয়রা চৌগাছা থানায় খবর দিলে থানা পুলিশ লাশটি উদ্ধার করে তদন্তের জন্য যশোর সদর হাসপাতালে প্রেরণ করে । স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন ও থানার এসআই বিকাশ চন্দ্র লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন ।