আব্দুল আলীম, চৌগাছা (যশোর) প্রতিনিধিঃযশোরের চৌগাছা সরকারি মডেল শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ৯৯ শিক্ষার্থীদের উদ্দ্যোগে ২০০৬ সালে গঠিত ৯৯ ব্যাচ ফাউন্ডেশনের উদ্যোগে চৌগাছার বারুইহাটি কওমী মাদ্রসার এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণের কাজ সম্পন্ন হয় । শুক্রবার ( ২৮ ডিসেম্বর ) সকাল ১০ টার দিকে উক্ত ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বারুইহাটি কওমিয়া মাদরাসা সংলগ্ন মসজিদে জুম্মার নামাজ আদায়ের পরপরই ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন চৌগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মুকুরুল ইসলাম মিন্টু, অবসরপ্রাপ্ত সার্জেন্ট নুরুল আজাদ, ফাউন্ডেশনের সভাপতি সাদেকুর রহমান ডালিম, সেক্রেটারী এটিএম সুমন, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান সজল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল-বনি সদর, অর্থ সম্পাদক অমেদুল ইসলাম, নির্বাহী সদস্য জিয়াউর রহমান জিয়া, মনজুরুল আহমেদ জেমস, কারুজ্জামান শিমুল, রহমত আলী, আরিফুজ্জামান রনি, আল মামুন রানা, কাজল হোসেন, আরিফিন সিদ্দিক রাজিব, মোঃ আলিম, আরিফুল ইসলাম সুমন, বারুইহাটি কওমিয়া মাদরাসার মোহতামিম এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনের হাত পাখার প্রার্থী মাওলানা আসাদুজ্জামান, নায়েবে মোহতামিম মাওলানা আনিচুর রহমান, আবু সাঈদ, ইমাম হুসাইন, মীর মোশারফ হোসেন, এনামুল হক, মাদ্রাসার অন্যান্য শিক্ষার্থীসহ এতিম শিশু ও স্থানীয় ব্যক্তিবর্গ । মাওলানা আনিচুর রহমান বলেন তারা মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের জন্য ৬৫ পিচ জাজিম (তোশক) প্রদান করেন এবং দুইটি স্যানিটারি ল্যাট্রিনের ব্যবস্থা করেন । তিনি আরও বলেন যে দুই থেকে তিন সপ্তাহ আগে ফাউন্ডেশনের দুই জন এসে আমাদের মাদ্রাসা দেখে যান । এরপর ফাউন্ডেশনের পক্ষে আজ এই সমাজসেবা মূলক কাজ সম্পন্ন করেন । তিনি আরও বলেন আমাদের এতিমরা ফ্লোরে শুধু মাত্র পাটি পেতে অতি কষ্ট করে রাত যাপন করতো । আজ এতিম শিশুরা এই জন্য খুবই খুশি এবং ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞ । এতে আমরা শিক্ষকবৃন্দ খুবই আনন্দিত যে আমাদের এই এতিমদের দেখার মত লোক আল্লাহ পাক দুনিয়াতে রেখেছেন । নিতান্তই এটা ভালো কাজ । আল্লাহ আরও তৌফিক দিন তারা যেন আমরণ এমন ভালো কাজ করে যেতে পারে । মাদ্রাসার মোহতামিম মাওলানা আসাদুজ্জামান বলেন, শিশুরা ঘরের মেঝেতে এই শীতে অত্যন্ত কষ্টে রাতযাপন করতো। আজ তারা অনেকটাই শান্তিতে পড়তে পারবে, ঘুমাতে পারবে। তিনি এই সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।


