চৌগাছার বিশিষ্ঠ কাপড় ব্যবসায়ি লুৎফর রহমান পরোলোক গমন করেছেন 

আব্দুল আলীম, চৌগাছা-যশোরঃ যশোরের চৌগাছা বাজারের স্বর্ণপট্রির বিশিষ্ট কাপড় ব্যবসায়ী রনি-মুন্নি এন্ড কোঃ হাজী মোঃ লুৎফর রহমান (৭০) আজ সকালে মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন।)
আজ সকাল বৃহস্পতিবার (২০ জুন) ৭টায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা, দুই পুত্র সন্তান রেখে গেছেন। তার মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সূত্রে জানা যায়, চার-পাঁচ দিন আগে তিনি স্টোক করেন, উন্নত চিকিৎসার জন্য ডাক্তারগণ ঢাকায় নিতে বলেন। পরিবারের পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে ঢাকার নেওয়া হলে, চিকিৎসাকারী ডাক্তার রোগীর খারাপ অবস্থা দেখে হাসপাতালের আইসিইউ তে ভর্তি রাখেন। চারদিনের মাথায় রোগী একটু সুস্থ হলে কেবিনে আনলে রোগীর অবস্থা আবার খারাপ হয়, তারপরে আজ সকালে  তিনি মারা যান। তার মৃত্যুর কথা জানতে পেরে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে ছুটে আসেন চৌগাছা উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়, সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
এ প্রতিবেদকে তার ভাতিজা বাপ্পী জানান, আজ মাগরিব বাদ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।