আব্দুল আলীম, চৌগাছা-যশোরঃ যশোরের চৌগাছার বকশিপুরের ছেলে মুকুল হোসেন মানুষের প্রয়োজনে স্বেচ্ছায় রক্ত দান করে থাকেন ।
শনিবার (২৪ নভেম্বর ) আনোয়ারা খাতুনকে রক্ত দানের ফলে তার পক্ষে এপর্যন্ত ১৪ বার রক্ত দেওয়া হলো বলে জানান পল্লী চিকিৎসক মুকুল হোসেন । মুকুল হোসেন হাকিমপুর ইউনিয়নের বকশিপুর গ্রামে পল্লী চিকিৎসক হিসেবে কাজ করছেন । তিনি সেচ্ছায় দান কর্মসূচীর সাথে জড়িত । তিনি বলেন যে তার রক্তের সাথে গ্রুপ মিলে গেলে এবং রক্ত প্রয়োজন হলে বাংলাদেশের যেকোন প্রান্তে রক্ত দিতে ছুটে চলে যান ।
তিনি আরও বলেন রক্ত দিতে তার সবচেয়ে ভালো লাগে । রক্ত দিতে পারলে তার সবচেয়ে ভালো লাগে বলে তিনি মনে করেন । তবে রক্তের গ্রুপে না মিললেও সেবা মূলক কাজের জন্য তিনি খোঁজ করে জোগাড় করে দেন ঐ গ্রুপের রক্ত দিতে পারবে এমন ব্যক্তিকে । আরও একটি মজার ব্যাপার তিনি নিজের রক্ত নিজেই ব্যাগ ভর্তি করেন অন্যের সহযোগিতা ছাড়া । সকলেই তার এই সেবা মূলক কাজের জন্য প্রসংশা করে থাকেন । তিনি সকলের কাছে দোয়া চান যেন আমরণ পর্যন্ত এই সেবা মূলক কাজ করে যেতে পারেন


