চৌগাছার শাহাদৎ পাইলট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

আব্দুল আলীম, চৌগাছা-যশোরঃ যশোরের চৌগাছায় দুই দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান শুরু হয়ে গতদিন পার হয়ে আজকে শেষ দিন।

গতকাল ২৭ শে এপ্রিল শনিবার চৌগাছা শাহাদৎ পাইলট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান শুরু হয়। বিশেষ করে চৌগাছা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমান, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও মৃধাপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ ড. মুস্তানিছুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফুল আলম, থানা অফিসার ইনচার্জ রিফাত খাঁন রাজিব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম রফিকুজ্জামান, পৌরমেয়র নুর উদ্দীন আলমামুন হিমেল প্রমূখের উপস্থিতিতে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হয়েছিল।

বার্ষিক ক্রীড়ার অবশিষ্ট প্রতিযোগিতা আজ রবিবার (২৮ এপ্রিল) সারাদিনে সম্পন্ন করা হয়। সকল প্রতিযোগিতা শেষ করে বিকাল চারটার পরে পুরস্কার বিতরণীর কাজ সম্পন্ন হয়। চৌগাছা শাহাদৎ পাইলট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দুই দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার সর্বশেষ পুরস্কার বিতরণী আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিলো জেলা প্রশাসক আব্দুল আওয়াল স্যারকে। কিন্তু কারণবসত তিনি উপস্থিত থাকতে না পারায় প্রধান অতিথির দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফুল আলম। তার সাথে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ সালাহউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইশতিয়াখ আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যলয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান, সহকারি প্রধান শিক্ষক মোঃ সফিউদ্দীনসহ সকল শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীসকল।