চৌগাছার শিশু মাহমুদ বাঁচাতে চায়-সমাজের বৃত্তবানদের কাছে সাহায্যের আবেদন

আব্দুল আলীম, চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় হার্টের রোগে আক্রান্ত স্কুল ছাত্র শিশু মাহমুদ হোসেন চিকিৎসার অভাবে মৃত্যুর প্রহর গুনছে। দরিদ্র পরিবারের পক্ষে তার চিকিৎসার খরচ জোগানো অসম্ভব হয়ে পড়েছে। ইতিমধ্যে তার চিকিৎসা করতে করতে পরিবারটি নিস্ব হয়ে পড়েছে । তবু সন্তানকে বাঁচাতে কে না চায় । তাই মাহমুদের পরিবার শিশু সন্তান মাহমুদকে বাঁচাতে সমাজের বৃত্তবানদের কাছে সাহায্যের আবেদন করেছেন । শিশুটির বাবা মায়ের আকুতি দেশের কত বিত্তবান ব্যক্তি আছেন যারা এমন ক্ষেত্রে অহরহ খরচ করে চলেছেন গরীব ও দুঃস্থদের পিছনে । তাই একটু বিনীত আবেদন আমার এই অসহায়ত্ব জীবনে একটু সাহায্যের হাত বাড়িয়ে আমার শিশু সন্তানকে বাঁচাতে  আপনারা এগয়ে আসুন । আপনারা আমার সন্তানকে বাঁচান । এমনি আকুতিতে দেশের বিত্তবানদের কাছে সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন চৌগাছা পৌর এলাকার জিওয়লগাড়ি এলাকার জাকির হোসেন । জাকির হোসেনের ছেলে মাহমুদ স্থানীয় কংশারীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির মেধাবী ছাত্র।
শিশু মাহমুদ হোসেন জন্ম থেকেই হার্টের রোগে ভুগছে। দিনমজুর পিতা তাকে সে থেকেই দেশের বিভিন্ন স্থানে তার চিকিৎসা করেছেন। নানা পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা জানান তার হার্ট ছিদ্র হয়ে গেছে। এ পর্যন্ত তার প্রায় ৬ লাখ টাকা ব্যয় হয়ে গেছে তার চিকিৎসায়।
চিকিৎসকরা জানিয়েছেন, পুরোপুৃরি সুস্থ করে তুলতে হলে দেশের বাইরে নিতে হবে। এজন্য দরকার প্রায় ৪ লাখ টাকার। এতো টাকা দিনমজুর পিতার পক্ষে জোগাড় করা অসম্ভব হয়ে উঠেছে। তাই ছেলেকে বাঁচাতে তিনি সমাজের বৃত্তবানদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন।
শিশু মাহমুদের মা রুবিনা খাতুন জানান, মাহমুদকে বাঁচাতে আমার সব কিছু শেষ হয়ে গেছে। তারপরও ছেলে সুস্থ হয়ে উঠেনি। চিকিৎসকের ভাষ্য মতে এখনও ৪ লাখ টাকার দরকার। আমার ছেলেকে বাঁচাতে আপনাদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছি। আপনারা আমার ছেলে বাঁচান। কংশারীপুর সরকারি  প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিকুর রহমান বলেন, মাহমুদ অত্যান্ত শান্ত ও মেধাবী ছেলে। আমরা সকলেই চাই সে ভাল হয়ে আবার পড়ালেখায় ফিরে আসুক। সাহায্য পাঠানোর ঠিকানা-সঞ্চয়ী হিসাব নং ২০৫০২৭৫০২০২৫২৪৯০৫, ইসলামী ব্যাংক চৌগাছা শাখা, যশোর। মোবাইল-০১৭৯২০৪১৮৩৯।