আব্দুল আলীম, চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ স্বাধীনতার পূর্বে প্রতিষ্ঠিত যশোরের চৌগাছা উপজেলার পাড়াগায়ের গ্রাম্য পরিবেশে সুদীর্ঘ ৫০ বছর পুর্বে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত সেই কপোতাক্ষ নদের পাশে উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় অবস্থিত ।
শুক্রবার (৩০ নভেম্বর) সকাল ৯ টায় বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক আধুনিক সম্মিলনীর রুপকার এম এম মহব্বত আলীর সভাপতিত্বে যশোরের চৌগাছার সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়, ধূলিয়ানীর প্রবীণ মৌলভী শিক্ষক আলহাজ্ব মাওলানা মোঃ আবু সাঈদ এবং বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের প্রবীণ অফিস সহায়ক মোঃ লিয়াকত আলী সাহেবের কর্মজীবনের সমাপ্তি উপলক্ষে আনুষ্ঠানিক ভাবে বিদায়ী কার্য সম্পন্ন হয় । আবু সাঈদ স্যারের বিদ্যালয়ে যোগদানের তারিখ ১ লা জুলাই ১৯৭৯ ইং এবং উক্ত পদে চাকুরী শেষ ৩০ নভেম্বর ২০১৮ ইং তারিখে । অপর দিকে অফিস সহায়ক লিয়াকত আলীর যোগদানের তারিখ ২৩ শে জুন ১৯৮৩ এবং চাকুরী শেষ ১৭ ই জুন ২০১৮ । বিদায়ী অনুষ্ঠানটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এম মহব্বত আলীর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হয় । একে একে বক্তব্য রাখেন বিদ্যালয়ের এসএমসির সদস্য এস এম আব্দুস সবুর এবং মানোয়ার হোসেন, প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব মহসীন আলী সহ সিনিয়র শিক্ষক লুৎফর রহমান এবং গোলাম হোসেন, বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক এম এম মহব্বত আলী, সহকারী শিক্ষক কামারুজ্জামান, বিদায়ী সিনিয়র শিক্ষক আলহাজ্ব মাওলানা আবু সাঈদ ও তার ছেলে হেলাল উদ্দীন এবং বিদায়ী অফিস সহায়ক সহ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র বি এম সোহানুর রিহমান, নবম শ্রেণির ছাত্র মাহামুদুল্লাহ হুসাইন সজীব এবং নাহিয়ান মাহমুদ । বক্তব্যে প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব মহসীন আলী বলেন বিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস আবু সাঈদ স্যারের কিছু কৃতিত্বের কথা । প্রাক্তন শিক্ষক লুৎফর রহমান তার বক্তব্যের মাঝে বলেন অফিস সহায়ক লিয়াকত আলীর কৃতিত্বের কথা । বিদায়ী শিক্ষক আবু সাঈদ তার নিজ বক্তব্যের মাঝে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন তোমরা শিক্ষক দের কাছে নিজেদেরকে লুকিয়ে রেখে বেঁচে যাওয়ার চিন্তা করবা না, যদি করো মনে রাখবা তোমাদের কিছুই হবে না । কথাটা নিজের জীবনের জন্য উপদেশ হিসেবে গেথে রেখো ।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিদায়ী শিক্ষক-কর্মচারী সহ তাদের পরিবারে সদস্য বৃন্দ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য এস এম আব্দুস সবুর, হাফিজুর রহমান খান, মানোয়ার রহমান, কামারুল ইসলাম, সরোয়ার হোসেন সহ বিভিন্ন অবস্থান থেকে আগত অভিভাবকবৃন্দ, বিদ্যালয়ের প্রাক্তন প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক যার হাতের ছোয়া, যার অক্লান্ত গায়ের ঘাম মাখানো পরিশ্রমে বিদ্যালয়ের আজকের এই অবস্থান, যিনি তার সকল ছাত্র-ছাত্রীর মনে প্রাণে বেজে উঠা মহান শিক্ষাগুরু যাকে দেখলে আজও মনে হয় এই বিদ্যালয়েরই প্রধান শিক্ষক হয়ে আছেন এবং সবার স্মৃতি পটে আমরণ প্রধান শিক্ষক হয়ে থাকবেন সেই মহান শিক্ষা গুরু আলহাজ্ব মোঃ মহসীন আলী, প্রাক্তন সিনিয়র শিক্ষক মোঃ লুৎফর রহমান, প্রাঃ শিক্ষক মোঃ গোলাম হোসেন সহ বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী ও সকল শিক্ষার্থী । সবশেষে বিদায়ী দুজনকে বিদ্যালয়ের গ্রাচ্যুইটি, ভবিষ্যৎ তহবিল এবং বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী সহ শিক্ষার্থীদের নিকট থেকে প্রদত্ত অর্থ প্রদান করেন । সাথে সাথে বিদায়ী দুজনকে শিক্ষকসহ শিক্ষার্থীদের দেওয়া উপহার সামগ্রী বিতরণের মাধ্যমে প্রধান শিক্ষক সাহেব ১২ টার মধ্যে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ।


