আব্দুল আলীম, চৌগাছা (যশোর) প্রতিনিধিঃযশোরের চৌগাছা উপজেলার সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা-২০১৮ এর ফলাফল প্রকাশ হয়েছে ।বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সকাল এগারো টার সময় চৌগাছা উপজেলার এই সনামধন্য মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এম মহব্বত আলীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক (বাংলা) কামারুজ্জামানের পরিচালনায় ফলাফল প্রদানের অনুষ্ঠানটি সম্পন্ন হয় । অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করা হয় । তারপরই প্রধান শিক্ষক সাহেব শুভেচ্ছা বক্তব্য দেন এবং বিদ্যালয়ের সকল শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করেন । প্রত্যেক শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়দের মাঝে উদ্দিপনা পুরস্কার স্বরুপ বিদ্যালয়ের পক্ষ থেকে বই প্রদান করা হয় । এই সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দসহ ম্যানেজিং কমিটির সদস্য এস এম আব্দুস সবুর, হাফিজুর রহমান খাঁন, মানোয়ার হোসেন, অভিভাবক খাইরুল ইসলাম, রোকনুজ্জামান প্রমুখ, সাহিনুর রহমান, লাল্টু রহমান প্রমুখ ।


