চৌগাছার সাবেক চেয়ারম্যান আঃ শুকুর বিশ্বাস আর নেই- পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ

আব্দুল আলীম, চৌগাছা-যশোরঃ যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর শুকুর বিশ্বাস ইহকালের মায়া ত্যাগ করে পরোপারে গমন করেছেন।

শনিবার (১৮ মে) সকাল সাড়ে পাঁচটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মারা যাওয়ার সময় তার বয়স ছিলো ৭০ বছর। মৃত শুকুর বিশ্বাসের বাড়ি উপজেলার পাশাপোল ইউনিয়নের পলুয়া গ্রামে। তার পিতার নাম মৃত তপজেল হোসেন বিশ্বাস। তিনি মারা যাওয়ার সময় তিন ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মেয়ে চারজন বিবাহিত এবং ছেলেরা যে যার মতো প্রতিষ্ঠিত। ছেলেরা তাদের সন্তানাদি ও পরিবারবর্গ নিয়ে সুখে শান্তিতে বসবাস করছেন। ছেলেদের ভিতরে বড় ছেলে মাসুদ জামান মোহাম্মদপুর মোড়ের বিশিষ্ট পার্স ব্যবসায়ী।
ইউপি সূত্রে জানা যায়, মৃত শুকুর আলী বিশ্বাস দুই মেয়াদে নির্বাচিত হয়ে সঠিক ও সুষ্ঠু পরিকল্পণায় পাশাপোল ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করেন। প্রথম বার ইউপি চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণ করেন ২২/০২/১৯৮৪ইং তারিখে এবং দ্বিতীয় বার ইউপি চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণ করেন ১৪/১১/১৯৮৮ ইং তারিখে।
মৃতের জানাযার নামাজ অনষ্ঠিত হয় বিকাল তিন টায়। আজকের এই শোকাহত দিনে শোকের জালে আবদ্ধ পরিবারের সাথে সমবেদনা জানাতে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি এসএম হাবিবুর রহমান, বর্তমান উপজেলা চেয়ারম্যান ও চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ ড. মুস্তানিছুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, পাশাপোল ইউনিয়নের চেয়ারম্যান অবাইদুর রহমান সবুজ, উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহব্বায়ক ও বাংলাদেশ মানবাধিকার কমিশন চৌগাছা শাখার সভাপতি হুমায়ন কবীর, বাংলাদেশ মানবাধিকার কমিশনের চৌগাছা শাখার সহ-সভাপতি মেহেদী হাসান ফুলবাবুসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণ।