চৌগাছায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আব্দুল আলীম, চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়েছে । এই দিবসটি উপজেলার সর্বমহল অত্যান্ত গুরুত্বের সহিত পালন করেছে ।

বৃহস্পতিবার (২১ শে ফেব্রুয়ারী) উপজেলা শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ১২ টা ১ মিনিটে ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রথমে উপজেলা প্রশাসন পুস্পমাল্য অর্পণ করেন। উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস. এম হাবিবুর রহমানের নেতৃত্বে শহীদ মিনারে ফুল দেয়া হয়। এ সময় নির্বাহী কর্মকর্তা মারুফুল আলম, থানার অফিসার ইনচার্জ রিফাত খান রাজীবসহ সরকারী দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে চৌগাছা থানা, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, পৌরসভা, ব্যবসায়ী সমিতি, প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, পাবলিক লাইব্রেরীসহ প্রায় ৫০ টি সরকারি ও বে-সরকারী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ভাষা সৈনিকদের স্মরণে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করেন।

এ সময় বিভিন্ন গণমাধ্যমে দায়িত্বরত সাংবাদিকগণ পেশাগত দায়িত্ব পালনের জন্য ছবি তোলেন। ফুল দেবার আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানেও সকাল সাতটার পরেই যথাযথভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শহীদদের স্মরণে শোক র‍্যালী ও দোয়া অনুষ্ঠান পরিচালিত হয় । এসকল শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কলেজ পর্যায়ে চৌগাছা সরকারি ডিগ্রী কলেজ, মৃধাপাড়া মহিলা কলেজ, এস এম হাবিবুর রহমান পৌর কলেজ, এবিসি ডিগ্রী কলেজ, মাধ্যমিক পর্যায়ে চৌগাছা শাহাদৎ পাইলট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়, হাজি মর্ত্তেজ আলী মাধ্যমিক বিদ্যালয়, চৌগাছা ছারা পাইলট বালিকা বিদ্যালয়, চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়, মুক্তিনগর মাধ্যমিক বিদ্যালয়, শহীদ মশিউর রহমান মাধ্যমিক বিদ্যালয়, শাহাপুর নগরবর্ণি মাধ্যমিক বিদ্যালয়, সঞ্চডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, গরীবপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, মুক্তারপুর আমজামতলা মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক পর্যায়ে চৌগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কংশারীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, টেঙ্গরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধূলিয়ানী সরকারি প্রাথমিক বিদালয়, শাহাজাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আজমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুষ্টিয়া-ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এই দিবসটি পালিত হয় । যে সকল শিক্ষা প্রতিষ্ঠান বাংলা ভাষার সাথে জড়িত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি পালন না করে থাকবে তাদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ভাবে ব্যবস্থা নেওয়ার জন্য দিবসটি পালন করা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ মতামত জ্ঞাপন করেন ।