চৌগাছায় আমিন কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটিতে যারা

আব্দুল আলীম, চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় আমিন কল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক (স্বরুপদাহ) এবং সাধারণ সম্পাদক মাসুদুর রহমান টগর (ফুলসারা)। উপস্থিত কমিটির সদস্যের মতামতের ভিক্তিতে এই নতুন কার্যনির্বাহী কমিটির দ্বায়িত্ব প্রাপ্তদের নাম ঘোষনা করা হয়েছে।
সমিতি সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার ৫ জুলাই বিকালে চৌগাছা আমিন কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষনা  উপলক্ষে উপজেলা চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন আমিন কল্যাণ সমিতির উপদেষ্টা কাউন্সিলর হারুন অর রশিদ।
এসময় সভাপতিসহ আরও বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টামন্ডলীর মধ্যে থেকে উপজেলা সার্ভেয়ার মোঃ আব্দুর রহিম, পৌরসভার সার্ভেয়ার মোঃ সুলতান আহম্মদ, সেটেলমেন্ট বদর আমিন মোঃ আব্দুর রাজ্জাক।
আলোচনা সভা শেষে সর্ব সম্মতি ক্রমে আব্দুর রাজ্জাক কে সভাপতি এবং মাসুদুর রহমান টগরকে সাধারণ সম্পাদক মনোনিত করা হয়।
কমিটির অন্যান্যদের মধ্যে মোঃ হযরত আলী (পাশাপোল) সহ-সভাপতি, আব্দুল লতিফ (রাজাপুর) কে সহ-সভাপতি, আনোয়ার হোসেন (চাঁদপর) কে যুগ্ন-সাধারণ সম্পাদক, আব্দুল মালেক (চৌগাছা) কে সাংগঠনিক সম্পাদক, আসাদুর রহমান আসাদ (মুক্তারপুর) কে দপ্তর সম্পাদক, শ্রী পরিতোষ (মাধবপুর) কে ক্যাশিয়ার ও লাভলু (হয়াতপুর) কে প্রচার সম্পাদক হিসাবে মনোনিত করা হয়। এ সময় আমিন কল্যাণ সমিতির অনেক সদস্য উক্ত সভায় উপস্থিত ছিলেন। মনোনীত প্রার্থীগণ সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।