আব্দুল আলীম, চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছা উপজেলা আওয়ামীলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) বিকাল চারটায় উপজেলা আওয়ামীলীগের আয়োজনে চৌগাছার চার নং ধূলিয়ানী ইউনিয়ন পরিষদে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।
উপজেলার চার নং ধুলিয়ানী ইউনিয়নের আওয়ামীলীগের আহবায়ক সফিকুল ইসলামের সভাপতিত্বে ও চেয়ারম্যান রফিকুল ইসলামের পরিচালনায় উক্ত কর্মীসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব) অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রেখেছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও চৌগাছা উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমান, ঝিকরগাছা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, চৌগাছা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম সাইফুর রহমান বাবুল, ঝিকরগাছা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম,ঝিকরগাছা উপজেলা আওয়ামীলীগের সভাপতি
জাহাঙ্গীর আলম মুকুল, ঝিকরগাছা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, ঝিকরগাছা উপজেলা সেচ্ছাসেবকলীগের সম্পাদক শামছুর রহমান, জেলা যুবলীগের আহবায়ক আজহারুল ইসলাম, জেলা পরিষদের সদস্য হবিবর রহমান, মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার নূর হোসেন, চৌগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, সিংহঝুলি ইউপি চেয়রাম্যান ইব্রাহিম খলিল বাদল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক বিএম শফিকুজ্জামান রাজু প্রমুখ। এছাড়া কর্মীসভায় উপজেলা মহিলালীগের সভাপতি কহিনুর আক্তার বেলী, সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শ্যায়লা জেসমিন, যুব মহিলালীগের সাধারণ সম্পাদক ও ৩১ মার্চের উপজেলা নির্বাচনে নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী নাসিমা খাতুন, ভাইস চেয়ারম্যান প্রার্থী শামিম রেজা, ধুলিয়ানী ইউনিয়ন পরিষদের দুইবার নির্বাচত সাবেক চেয়ারম্যান ডাঃ আনোয়ার হোসেন, গত ইউপি নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী এসএম মোমিনুর রহমান, ছাত্রলীগ নেতা রাজু আহাম্মেদসহ চৌগাছা উপজেলা আওয়ামীলীগ ও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে ধুলিয়ানী ইউনিয়নের আওয়ামীলীগ সহ সকল সংগঠনের নেতৃবৃন্দ এমপি সাহেবসহ বিশেষ অতিথিদের ফুলের তোড়া ও উপহার দিয়ে বরণ করে নেন। কর্মীসভা শেষে উপজেলার মাশিলায় একইভাবে আয়োজিত আওয়ামীলীগের কর্মীসভা সম্পন্ন করতে নেতা কর্মীরা বেরিয়ে পড়েন।


