চৌগাছায় উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পেলেন ড. মুস্তানিচুর রহমান

আব্দুল আলীম, চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছা উপজেলা পরিষদ নির্বাচনের উপজেলা আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে, আগামী উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনায়নের জন্য পাঁচজন প্রার্থী দৌড়ঝাঁপ শুরু করেছেন।

তারা হলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস.এম.হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ, যুগ্ম সম্পাদক তবিবর রহমান খান, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও বর্তমান ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয় ও মৃধাপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান।

কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রার্থী বাছাই কমিটি কলেজ অধ্যক্ষ মোস্তানিছুর রহমানকে দলীয় মনোনয়ন দিয়েছেন।