আব্দুল আলীম, চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় এলজি বাটারফ্লাই এর অনুমোদিত ডিলার লিবা ইলেক্ট্রনিক্স এর শুভ উদ্বোধন হয়েছে । শুক্রবার চৌগাছা বাজারের দিন চৌগাছা বাজারের লাখি ফার্মেসীর উপরে দ্বোতলায় এই শোরুমের উদ্বোধন হয় । এই উপলক্ষে লিবা ইলেক্ট্রনিক্স এর সত্ত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী সাদেকুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয় । এই সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এলজি বাটারফ্লাই এর জোনাল ম্যানেজার সাঈদ আহমেদ । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন টেরিটরি সেলস অফিসার এস এম মনিরুজ্জামান মনির, মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংকের এসএভিপি মেহেদী হাসান মিঠু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক শাহানুর আলম উজ্জ্বল, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মুকুরুল ইসলাম মিন্টু, শাহাজালাল ব্যাংকের কর্মকর্তা শাহাঙ্গীর আলম প্রমূখ । এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী হাজী বজলুর রহমান, ডিভাইন শিক্ষা প্রকল্পের ম্যানেজার শাহিনুর রহমান শাহিন, ব্যবসায়ী রমজান আলী, মমিনুর রহমান, বছির উদ্দীন, প্রভাষক ও প্রেসক্লাবের অর্থসম্পাদক অমেদুল ইসলাম, আমিনুর রহমান, আব্দুল্লাহ আল বনি সদর, আব্দুল আলীম, স্বপন দত্ত্ব, সেলিম রেজা, নিচার উদ্দীন, মশলেম আলী, জেমসসহ নানা শ্রেণির পেশার মানুষ । আলোচনা সভা শেষে মাওলানা জামাল উদ্দীনের পরিচালনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।


