চৌগাছায় কবি ও গ্রামের কাগজের পুড়াপাড়া প্রতিনিধি সাংবাদিক খলিলুর রহমান জুয়েলের সংবর্ধনা

আব্দুল আলীম, চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় কবি ও সাংবাদিক খলিলুর রহমান জুয়েলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে ।
শনিবার (২৩ শে ফেব্রুয়ারী) দুপুরে আন্দুলিয়া দাখিল মাদ্রাসার পক্ষ থেকে এই সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় । অত্র মাদ্রাসার ম্যানেজিং কমেটির সভাপতি আলহাজ্ব মোশারোফ হোসেনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক আনোয়ার হোসেনের সঞ্চালনায় এই অনুষ্ঠান পরিচালিত হয় । আনন্দ ঘন পরিবেশে  অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসার সুযোগ্য সুপার আব্দুল কাদের, বিদ্যুৎসাহী সদস্য আমজাদ হোসেন, শিক্ষক মুক্তার আলী, হানিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, জাহাঙ্গীর আলম, মমতাজ খাতুন, রনি খাতুন, সাহেব আলী, ইয়াছিন আলী, জহির উদ্দীন, কামরুজ্জামান, মাসুদুর রহমান, ছাত্র হাফেজ মনিরুল ইসলাম, ছাত্রী খুকু খাতুন প্রমূখ । এসময় আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার দাতা সদস্য অমেদুল ইসলাম, অভিভাবক সদস্য আলমঙ্গীর কবির, মমিনুর রহমান, শাহাদাৎ হোসেন সহ মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ । সবশেষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে কবি ও সাংবাদিক খলিলুর রহমান জুয়েলের হাতে ক্রেষ্ট তুলে দেওয়া হয় । উল্লেখ্য লেখক খলিলুর রহমান জুয়েল যশোরের দৈনিক গ্রামের কাগজের চৌগাছার পুড়াপাড়া প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করছেন । তরুন এই লেখকের লেখা “স্বপ্নের সোনালী পলক” কাব্যগ্রন্থটি ২০১৮ সালের একুশে বই মেলায় এবং “স্বাধীনতার সাত সূর্য” কাব্যগ্রন্থটি ২০১৯ সালের অমর একুশে বই মেলায় প্রকাশিত হয়েছে ।