চৌগাছা (যশোর) ঃ ে চৗগাছায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে জাগরণী চক্র ফাউন্ডেশন। বুধবার সকালে চৌগাছা এরিয়া অফিসে ৩শ জন উপকারভোগী সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে চৌগাছা ঋণ কর্মসূচির শাখা ব্যবস্থাপক আতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফুল আলম। এ সময় তিনি বলেন জাগরণী চক্র ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে কাজ করছে। তারই ধারাবাহিকতায় এই প্রতিষ্ঠানটি আজ আপনাদের মাঝে কম্বল বিতরণ করছে। আশা করি আপনারা যদি তাদেরকে সহযোগিতা করেন তাহলে ভবিষ্যতে আপনাদের নিয়ে আরো বৃহৎ আকারে কাজ করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি মায়েদের উদ্দেশ্যে বলেন বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে বাল্য বিবাহ দূরীকরণে জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। আপনারা যদি একটু সচেতন হন এবং আপনার সন্তানকে যদি আঠারো বছরের আগে বিবাহ না দেন তাহলে বাল্যবিবাহের হার জিরোতে নেমে এসেছে। সেই সাথে সন্তানদেরকে নিয়মিত স্কুলে পাঠানোর জন্য অনুরোধ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাগরণী চক্র ফাউন্ডেশনের যশোর জোনাল ম্যানেজার জনাব সৈয়দ গোলাম আরেফিন, এরিয়া ম্যানেজার খবির উদ্দিন, শাখা হিসাব রক্ষক মেহেদী হাসান , সিনিয়ার অফিসার মাহবুবুর রহমান , সুজয় বিশ্বাস, মোতাহার হোসেন, কামরুজ্জামান, জুনিয়ার অফিসার তাপস কুমার মন্ডল, প্রবীণ জনগোষ্টীর জীবনমান উন্নয়ন কর্মসূচির সমন্বয়কারী জনাব নরোত্তম দেবনাথ প্রমুখ। এ ছাড়া নারায়ণপুর, সিংহঝুলী, জগদীশপুর ও পুড়াপাড়া শাখায় ৭০০ জন্য উপকারভোগী সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা কয়।


