চৌগাছায় জামায়াতের দুই নেতা মাওলানা আব্দুল কাদের ও মাওলানা আব্দুল খালেক গ্রেফতার

চৌগাছা (যশোর) প্রতিনিধিঃযশোরের চৌগাছায় জামায়াতের দুই নেতাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে চৌগাছা থানা পুলিশ ।
মঙ্গলবার (১১ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে তাদেরকে চাকুরিরত অবস্থায় নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে পুলিশ নাশকতা মামলা দেখিয়ে গ্রেফতার করেছে । গ্রেফতারের একজন উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক ও পাশাপোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের । তিনি দশপাকিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও পাশাপোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বক্তা মাওলানা আবু সাঈদের ভাই । নিজেও সাবেক চেয়ারম্যান ছিলেন । অপর জন চৌগাছা পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল খালেক । তিনি হাজরাখানা পীর বলুহ দেওয়ান দাখিল মাদরাসার মৌলভি শিক্ষক এবং পাঁচনামনা গ্রামের বাসিন্দা । চৌগাছা থানার এসআই আকিকুল ইসলাম তাদেরকে নাশকতা মামলায় গেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণের সত্যতা নিশ্চিত করেন ।