চৌগাছা-যশোরঃ যশোরের চৌগাছার সিংহঝুলী আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক গোলাম মোস্তফা সহ ছয় জুয়া খেলোয়াড়কে আটক সহ জরিমানা করা হয়েছে ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় রবিবার ৯ ডিসেম্বর সন্ধ্যায় সিংহঝুলী বাজারের একটি চায়ের দোকানে জুয়া খেলা অবস্থায় চৌগাছা থানা পুলিশ তাদেরকে আটক করে । আটকের সময় কর্তব্যরত পুলিশ অফিসার শাহিনুর রহমান আহত হন । গোলাম মোস্তফার সাথে আটক অন্য ব্যক্তিরা সিংহঝুলি গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে এরশাদ আলী, মৃত আরশাদ আলীর ছেলে বাদল, মৃত করিম ঢালীর ছেলে রতন ঢালী, মৃত ওয়াজেদ আলী দেওয়ানের ছেলে আবুল কালাম ও আনছার আলীর ছেলে বকুল হোসেন। স্থানীয়রা বলেন শিক্ষক গোলাম মোস্তফার নেতৃত্বে এই জুয়া খেলা নিয়মিত হয়ে থাকে । এতে শিক্ষার্থীরা ও সাধারণ ব্যক্তিরা খেলায় আসক্ত হয়ে পড়ছে ।
আটকের পরে রাত ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার মারুফুল আলমের কার্যালয়ে মোবাইলকোর্ট বসিয়ে প্রতিজনের কাছ থেকে জুয়া আইনে ১৮৬৭ এর সাত ধারায় পাঁচশত টাকা জরিমানা আদায় পূর্বক মুচলেকা নিয়ে তাদেরকে মুক্তি প্রদান করা হয় ।


