চৌগাছায় দঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

চৌগাছা (যশোর) ঃঃ যশোরের চৌগাছায় দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। চৌগাছা সমিতি- ঢাকার উদ্যোগে শিত বস্ত্র বিতরণের কার্য সম্পন্ন হয় ।
শনিবার (১২ জানুয়ারী) বেলা ১১ টায় চৌগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকাস্থ চৌগাছা সমিতির উপদেষ্টা ও প্রাইম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এবং বেপজার চেয়ারম্যান মেজর জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান খানের সহধর্মীনি সাবিনা রহমান খান। বেপজার চেয়ারম্যানের  সৌজন্যে সারা উপজেলায় প্রায় এক হাজার ব্যক্তিকে এই শীতবস্ত্র দেয়া হয়।
সমিতির উদ্যোগিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ও ঢাকাস্থ চৌগাছা সমিতির সাধারণ সম্পাদক এম ইদ্রিস সিদ্দিক।
এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মারুফুল আলম, চৌগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জগদিশপুর ইউপি চেয়ারম্যান তবিবর রহমান খান, চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিফাত খান রাজিব, মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজ ঢাকা’র অধ্যাপক ও ঢাকাস্থ চৌগাছা সমিতির মহিলা বিষয়ক সম্পাদক শারমিন পারভীন, গভঃ ল্যাবরোটরি স্কুল ঢাকা’র সিনিয়র শিক্ষক ও সমিতির উপদেষ্টা শিমুল বিল্লাহ, ওয়ান ব্যাংকের এ্যাসিসট্যান্ট ভিপি ও সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এ এফ গাজী আলাউদ্দীন, সোস্যাল ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সমিতির সমাজকল্যাণ সম্পাদক এম আনিছুজ্জামান, সমিতির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, শিক্ষা ও সাহিত্য সম্পাদক আবেদুর রহমান, দপ্তর সম্পাদক শাহাঙ্গীর আলম, সমিতির নেতা কুতুবুদ্দিন, হাসিবুর রহমান, চৌগাছার যুবলীগ নেতা আজাদুর রহমান খান আজাদ প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আসাদুজ্জামান, আক্তারুজ্জামান, মনিরুল ইসলাম মিলন, অমেদুল ইসলাম, মাহবুবুল আলম রিংকু, এজাজ আহমেদ, রাকিব আল হাসান, এম সাইফুল ইসলাম প্রমূখ ।