চৌগাছায় নতুন পরিবহন “ইউ এ ট্রাভেলস”

চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় পরিবহন রাজ্যে নতুন করে ইউ এ ট্রাভেলসে’র আগমন ঘটেছে। গত ৩ জুলাই বুধবার বিকাল ৪ টার সময় “ইউ এ ট্রাভেলস” নামে নতুন পরিবহনের শুভ উদ্ধোধনের মাধ্যমেই পরিবহনটির আগমন হয় চৌগাছাতে।
উদ্ধোধনী অনুষ্ঠানে যে দোয়া ও মিলাদ মাহফিল হয় তাতে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সদস্য বিসিষ্ট ব্যাবসায়ী হামিদ মল্লিক, বাস মালিক সমিতির সভাপতি হাজী চঞ্চল . ব্যাবসায়ী সমিতির ও বাসমালিক সমিতির সাধারণ সম্পাদক হাজী ইবাদৎ হোসেন, ব্যাবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও জোছনা ইলেক্ট্রনিক্স এর মালিক এ্যাডমিরাল আজিজুর রহমান, সাবেক বাস মালিক সামিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, বাস মালিক সমিতির সহ- সভাপতি মিন্টু, মুক্তিযোদ্ধা আবুল কালাম, আওয়ামলীগ নেতা নজুরুল ইসলাম, মহিউদ্দীন, আবুল কালাম আজাদ, শাহিনুর রহমান প্রমূখ।
পরিবহনের মালিক ফারহানা টাওয়ারের মালিক বিশিষ্ট্য ব্যাবসায়ী জসিম উদ্দিন যাত্রীদের আমন্ত্রণ জানিয়েছেন “ইউ এ ট্রাভেলসে” যাত্রী হয়ে ভ্রমনের জন্য।