চৌগাছায় নৌকাপ্রেমী জনতার ঢল, চলছে নৌকার গণসংযোগ

চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ চৌগাছায় উপজেলা নির্বাচনকে ঘিরে চলছে গণসংযোগের ঝড়। তারই ধারাবাহিকতায় জাতীর পিতা বঙ্গবন্ধু কন্যা মাননীয় শেখ হাসিনার মনোনীত প্রার্থী উপজেলা নৌকার মাঝি চৌগাছা মৃধাপাড়া মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ড. মুস্তানিছুর রহমান (লাড্ডু)র গণসংযোগে দেখা গেছে হাজার হাজার ভোটারদের ঢল। বুধবার (২৭ মার্চ) উপজেলার ১ নং ফুলসারা ইউনিয়নের আড়ারদাহ-নিমতলা সরকারি  প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নৌকা মার্কাকে সামনে রেখে গণসংযোগের আয়োজন করে নৌকা প্রেমী মানবকূল।

থেমে নেই নৌকা প্রেমীরা। বোঝা যায় তা জনতার ঢলে। কমতি নেই ভোটার সমাগমের। ফুলসারা ইউনিয়নের উক্ত গণসংযোগে উপস্থিত ছিলেন আসন্ন ৫ম উপজেলা নির্বাচনের চৌগাছার নৌকার মাঝি অধ্যক্ষ ড. মোঃ মোস্তানিছুর রহমান (লাডডু), উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি শাহাজান কবীর, বর্তমান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, ফুলসারা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার মোঃ আবুল কাশেম, ফুলসারা ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ জিয়াউর রহমান ঢালী, পাতিবিলা ইউনিয়নের সাবেক চেয়ারমেন মোঃ শহিদুল মিয়া, উপজেলা  সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহব্বায়ক হুমায়ন কবীর সোহেল, সাইদুর রহমান পান্নুসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ এবং বিভিন্ন ইউনিয়নের আওয়ামী পরিবারের অন্যান্য নেতা কমীরা।