চৌগাছায় নৌকার পক্ষে চলছে ভোটারদের সাথে নিয়মিত মতবিনিময়

চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছা উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মৃধাপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ ড. মুস্তানিছুর রহমানের গণসংযোগ চলছে প্রতিনিয়ত। নির্বাচনের রেশ ধরে চারিদিকে চলছে এক অব্যক্ত গুঞ্জন। এই গুঞ্জন চলতে চলতে নির্বাচনের পর্ব শেষ হবে। আসবে একটা সুন্দর পরিবেশ। শেষ হবে সবার মনের অগণিত চাওয়া পাওয়া। তবে যে যায় বলুক না কেনো নেত্রী যাকে ভালো মনে করেছেন, যাকে চৌগাছাবাসীর জন্য সুযোগ্য মনে করেছেন, তাকেই নৌকা প্রতিক বরাদ্দ দিয়েছেন। সুতরাং আওয়ামীলীগ পন্থী সকল নেতা, কর্মী ও ভোটারদের নেত্রীর নেওয়া সিদ্ধান্তকে নির্দিধায় মেনে নিয়ে অফুরন্তভাবে কাজ করতে হবে।

এমনটিই ব্যক্ত করেছেন নৌকার প্রার্থী অধ্যক্ষ ড. মুস্তানিছুর রহমানের পক্ষে বিভিন্ন মহল থেকে কাজ করে যাওয়া নৌকা প্রেমী নেতা কর্মীরা। আর এই বক্তব্যকে সাথে নিয়েই প্রতিনিয়ত চলছে নৌকার পক্ষে গণসংযোগ। বৃহস্পতিবার বিকালেও তার ব্যতিক্রম হয়নি। নৌকার প্রার্থী ড. মুস্তানিছুর রহমানসহ দলের নেতা কর্মীরা সুখপুকুরিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে ভোটারদের সাথে মতবিনিময় করে। এর মধ্যে পুড়াপাড়া, বর্ণী, রাজাপুর, মান্দারতলাসহ ইউনিয়নের বিভিন্ন গ্রামে ভোটারদের সাথে এই মতবিনিময় চলে। মতবিনিময় শেষে নেতা কর্মীরা একত্রিত ভাবে ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক অর্থ সম্পাদক প্রবীণ নেতা কালু মিয়াকে দেখতে যায় এবং তার শরীরের সুস্থতা কামনা কিরে। এই দিনের গণসংযোগে প্রার্থী ড. মুস্তানিছুর রহমানের সাথে সারাক্ষণ কর্মরত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, সাবেক, সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম মিয়া, আওয়ামীলীগ নেতা সোলাইমান হোসেন, নুরুল ইসলামসহ আরও অনেকে।