আব্দুল আলীম, চৌগাছা-যশোরঃ যশোরের চৌগাছায় ১৮ ই নভেম্বর পাওয়া শার্শা থানার লাশ ছিলো ট্যাংরালী গ্রামের প্রবাসী বিল্লাল হোসেনের স্ত্রী তাসলিমার । আর এই তাসলিমা হত্যার মূল আসামী বাদেখানপুরের মৃত সিরাজুল ইসলাম এর ছেলে শরিফুলকে পুলিশ গ্রেফতার করেছে ।
বৃহস্পতিবার (২২ নভেম্বর ) রাত্রে শরিফুল ইসলামকে চৌগাছা থানা পুলিশ তার বাড়ির অদুরে এক কুড়ে ঘর থেকে গ্রেফতার করে বলে থানা সুত্রে জানা যায় । কেসের তদন্ত কর্মকর্তা উত্তম কুমার বলেন ১৮ নভেম্বর রবিবার উপজেলার নারায়নপুর ইউনিয়নের বাদেখানপুর গ্রামের ধান ক্ষেতে পাওয়া লাশের সাথে থাকা সিমবিহীন মোবাইলে প্রাপ্ত সেভ করা নম্বরের লোকটি ছিলো মনিরামপুরের আবু বক্কর । আর সেই সূত্র ধরে আবু বক্করের বাড়িতে রবিবার রাত্রেই অভিযান চালালে আবু বক্করকে পাওয়া যায় না । কিন্তু পরবর্তীতে ঐ নম্বরে রিং দিলে আবু বক্করের কাছ থেকে বেরিয়ে আসে আসল রহস্য । আবু বক্কর বলে তাসলিমা ছিলো তার ধর্ম মা । আবু বক্করের কাছ থেকে জানা তাসলিমার মোবাইলে ব্যবহৃত নম্বরের সূত্র ধরে জানা যায় তাসলিমার সাথে ঘাতকের হত্যার আগের দিন এবং পরের দিন অনেক বার কথা হয় । আটকের পরে শরিফুল সত্য কথা প্রকাশ করে দেয় । মোবাইলের সূত্র বাদেখান পুরের মহব্বত আলীর ছেলে মোমিনুরের সাথে তাসলিমার মন দেওয়া নেওয়ার মাধ্যমে একটা গভীর সম্পর্ক ছিলো । এতে তাসলিমার স্বামীর পাঠানো প্রায় ছয় লক্ষ টাকা মোমিনুরকে দিয়েছে । ছলে বলে মোমিনুর সব ভোগ করলে ও কখনো বিয়ে করতে চায়নি । কিন্তু তাসলিমাও সেটা মানতে পারিনি । তাই শরিফুলকে ঘটক ধরে অনেক টাকাও দিয়েছে বিয়েটা করিয়ে দেওয়ার জন্য । তাইতো মোমিনুর নাটক করে এ থেকে রেহায় পেতে তাসলিমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ১৭ নভেম্বর শনিবারে ডেকে আনে । তারপর শরিফুল ও মোমিনুর মিলে অন্যদের সহযোগিতায় রাত্রে হত্যা করে মাঠে ফেলে দেয় । চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব সত্যতা নিশ্চিত করেছেন ।


