চৌগাছায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)’র আওতায় সেলাই মেশিন ও বেঞ্চ বিতরণ

প্রতিবেদক চৌগাছা (যশোর)ঃ যশোরের চৌগাছা উপজেলা পরিষদ চত্তরে ২০১৮-১৯ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)র আওতায় নারীদের মাঝে সেলাই মেশিন ও স্কুলের শিক্ষার্থীদের জন্য বেঞ্চ প্রদান করা হয়।
আজ রবিবার ৭ জুলাই সকাল ১০টায় উপজেলার পাতিবিলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে চৌগাছা উপজেলা পরিষদে এই সেলাই মেশিন ও বেঞ্চ প্রদান করা হয়।
পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লালের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান  ড. এম  মোস্তানিছুর রহমান লাড্ডু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের  ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহব্বায়ক দেবাশীষ মিশ্র জয়, উপজেলা প্রকৌশলী রাশেদুল ইসলাম।
অনুষ্ঠানে ইউনিয়নের রোস্তমপুর দাখিল মাদ্রাসার, পুড়াহুদা মাধ্যমিক বিদ্যালয় ও এমটিভি বালিকা বিদ্যালয়কে ৬টি করে বেঞ্চ  এবং সাদিপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়কে ৭টি  বেঞ্চ প্রদান করা হয়।
এছাড়া পাতিবিলা ইউনিয়নের মুক্তদহ গ্রামের ময়না বেগম, বড়নিয়ামতপুর গ্রামের  সুফিয়া বেগম, রোস্তমপুর গ্রামের নাছিমা বেগম ও শাহিদা বেগম, ভবানীপুর গ্রামের পারভীনা বেগম ও সালমা আক্তার স্বপ্না, সাদিপুর গ্রামের রাশিদা বেগম এবং নিয়ামতপুর গ্রামের শিমু খাতুনকে একটি করে সেলাইমেশিন প্রদান করা হয়।