চৌগাছায় বাল্য বিবাহ বন্ধে অভিযান 

আব্দুল আলীম, চৌগাছা-যশোরঃ যশোরের চৌগাছায় বাল্যবিবাহ বন্ধ করলেন উপজেলা নির্বাহী অফিসার। নতুন কর্মস্থলে এসে যশোরের চৌগাছার উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলামের হস্তক্ষেপে চাদপাড়া  মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির  লিলি খাতুন নামে  এক ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মেয়ের বয়স কম থাকায় পারিবারিক ভাবে খুব গোপনে  বিয়ের কাজ শুরু করে মেয়ে পক্ষ, কিন্তু উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে তাহা বন্ধ হয়ে যায়।
লিলি খাতুন উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হাজরাখানা গ্রামের কাওছার আলীর মেয়ে এবং চাঁদাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম বলেন, বুধবার (১৯ জুন) বিকালে সংবাদ পাই উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হাজরাখানা গ্রামে একটি বাল্য বিয়ের প্রস্তুতি চলছে। সংবাদ পেয়ে বিকাল পাঁচটার সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত এবং চৌগাছা থানা পুলিশের উপ-পরিদর্শক কওছার আলমের নেতৃত্বে পুলিশ ফোর্স নিয়ে সেখানে গিয়ে বিয়ে বন্ধ করে দেওয়া হয়।  আঠার বছর আগে মেয়ে বিয়ে দেবেনা বলে মুচলেকা নিয়ে বাল্য বিয়ে বন্ধ করা হয়।
তিনি আরো বলেন, আমাদের অভিযানের খবর পেয়ে বরপক্ষ বিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়।