চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছা থানা পুলিশের অভিযানে চৌগাছা পৌরসভার এক নাম্বার প্যানেল মেয়র সহ আদালতের ওয়ারেন্ট ভুক্ত বিএনপির তিন নেতা আটক হয়েছে।
থানা সূত্রে জানা যায়,সোমবার রাতে চৌগাছায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিএনপির এই তিন নেতাকে গ্রেফতার করেছে।
আটককৃত তিন নেতা হলেন, চৌগাছা পৌরসভার এক নং প্যানেল মেয়র ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, পৌর বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর নাজমুজ্জামান খোকন এবং স্বরুপদাহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডা. আমিনুর রহমান।
চৌগাছা থানার সেকেন্ড অফিসার এসআই আকিকুল ইসলাম তিন জনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট রয়েছে। এ জন্য চৌগাছা থানা পুলিশ তাদের আটক করেছে, আজই তাদের আদালতে হাজির করা হবে।


