চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় বিপরীতগামী দুটি মোটর সাইকেলের সংঘর্ষে চারজন আহত হয়েছে। আহতরা সবাই মোটর সাইকেলের যাত্রী ছিলেন।
রবিবার (৩ জানুয়ারী) দুপুরে চৌগাছা মাসিলা সড়কের দিঘল সিংহা গ্রামের মোড়ে এই সড়ক দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় আহতরা হলেন উপজেলার পিতম্বরপুর গ্রামের বিপ্লব হোসেনের ছেলে সোহান (২০), মাসিলা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আশিক (২০), হিজলী গ্রামের আলি বকশের ছেলে সাইফুল ইসলাম (৪০), পৌর এলাকার উপজেলা পাড়ার আফতাব হোসেনের ছেলে মিন্টু মিয়া (৩৫)।
সূত্র জানায় সোহান ও আশিক একটি মোটর সাইকেলে দ্রুত বেগে চৌগাছার দিকে যাচ্ছিল। অপরদিকে সাইফুল ও মিন্টু চৌগাছা থেকে মাসিলার দিকে যাচ্ছিলেন। প্রতাক্ষদর্শীরা জানিয়েছেন দিঘল সিংহা গ্রামের মোড়ে পৌছালে মোটর সাইকেল দুটির বেপরোয়া গতির কারণে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটর সাইকেল থেকে পড়ে গিয়ে চারজনই গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থকমপ্লেক্সে ভর্তি করেন। জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক শুব্রতকুমার বাগচি বলেন আহতদের সকলকেই যশোরে জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে। আহতদের মধ্যে মিন্টুর অবস্থা আশঙ্কাজন


