চৌগাছায় ভূমি অফিস দূর্নীতি মুক্ত ঘোষণা

আব্দুল আলীম, চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছা উপজেলার ভূমি অফিস বর্তমানে জনসম্মূখে ঘোষিত একটি দূর্নীতি মুক্ত অফিস বলে উপজেলাতে প্রকাশ পেয়েছে । ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসার মারুফুল আলমের অনুমতি সাপেক্ষে সারা উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাইকিং এর মাধ্যমে চৌগাছা ভূমি অফিস বর্তমানে দূর্নীতি মুক্ত এই প্রচার করা হয় ।
রবিবার (৩ জানুয়ারী) বেলা চারটার সময় সর্বশেষ প্রচার অবশিষ্ট চৌগাছা পৌর এলাকা সংলগ্ন সকল সড়ক প্রদক্ষিণ করে প্রচারণার কাজ চালানো হয় । প্রচারণার কাজটি পরিচালনা করেন চৌগাছার বিভিন্ন অফিসের ঘুষ ও দূর্নীতির বিরুদ্ধে বরাবরই জনগনের হয়ে রুখে দাড়ানো আশরাফ রেজা আশা । যার পদচারনায় উপজেলার সরকারি হাসপাতাল সহ সকল হাসপাতাল, ক্লিনিক, সমাজসেবা অধিদপ্তর, ভূমি অফিসের মত সকল অফিসের কর্মকর্তা-কর্মচারী আতংকে থাকে । প্রচারণায় বলা হয় চৌগাছার ভূমি অফিস এখন ঘুষ ও দূর্নীতি মুক্ত । আরও বলা হয় ভূমি অফিসে জমির নাম পত্তন অর্থাৎ নামজারি করতে ১১৫০ টাকার বেশি একটা টাকাও চাওয়া হলে এবং জমিজমা  সংক্রান্ত অন্যান্য ক্ষেত্রে যদি সরকারি ফি ব্যাতিত অতিরিক্ত টাকা চাওয়া হয় তবে সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ জানাতে ।