আব্দুল আলীম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ভ্রাম্যমাণ আদালত আইনের আওতায় চার দোকানিকে জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (৯ মে) দুপুরে চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার মারুফুল আলম এবং সহকারী কমিশনার (ভূমি) নারায়ণ চন্দ্র পালের নেতৃত্বে পৃথক দুটি অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ-২০০৯ আইনে ৫১/৩৮ ধারায় মূল্য তালিকা না টাঙানো ও মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রির অপরাধে চৌগাছার চার দোকানীকে বিভিন্ন অংকের টাকা জরিমানা করা হয়েছে।
রমজানে দ্রব্যমূল্য না টাঙানো ও মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রির অপরাধে ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইবাদত হোসেনের মেসার্স শফি স্টোরকে পাঁচ হাজার, মেয়াদোত্তীর্ণ প্রসাধনী রাখার অপরাধে টুটুল কসমেটিক্সকে তিন হাজার এবং খোলাবাজারে ইফতারি বিক্রির অপরাধে বিপ্লব হোসেনকে তিন হাজার ও তার ভাই আনিছুর রহমান করে একহাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়েছে।
এই জরিমানা আদায়ে উপজেলার সর্বস্তরের জনগণ খুবই সন্তোষ প্রকাশ করেছে। সকলের এমনই বহিপ্রকাশ যে, সারা বছর এভাবে ভ্রাম্যমাণ আদালত আইন চালু থাকলে উপজেলার সকলেই শান্তিতে জীবন যাপন করতো। পাতিবিলার সাইফুল ইসলাম বলেন, উপজেলাতে ভ্রাম্যমাণ আদালত আইন চালু থাকলে আমাদের মতো সাধারণেরা সাভাবিক ভাবে জীবন করে বাঁচতে পারতো।
সহকারী কমিশনার (ভূমি) নারয়ণ চন্দ্র পাল বিষয়টি নিশ্চিত করে বলেন অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো বলেন অভিযানের খবরে অনেক দোকানিই বন্ধ করে চলে যায়।


