চৌগাছায় মাসুম মন্ডল নামে ফেন্সিডিল বিক্রেতা (১০ বোতলসহ) আটক

চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় মাসুম মন্ডল নামে এক ফেন্সিডিল বিক্রেতাকে আটক করেছে চৌগাছা থানা পুলিশ।
শনিবার (২২ মার্চ) সকালে চৌগাছা থানা পুলিশ অভিনবকায়দায় তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী হলেন সুখপুকুরিয়া ইউনিয়নের বর্ণী গ্রামের রেজাউল ইসলামের ছেলে মাসুম মন্ডল (২০)। থানা সূত্রে জানা যায়, অভিনব কৌশলে মাসুম মন্ডল ফেন্সিডিল বিক্রয়ের কাজ করে থাকে। কিন্তু চৌগাছা থানার পুলিশের কাছে তার এই অভিনবকৌশল কোনো কাজে লাগেনি।

ধরা পড়ে যায় সে। চৌগাছা থানা পুলিশ তার ব্যবসায়ের খবর জানতে পেরে চেষ্টা চালাতে থাকে গ্রেফতারের। সফলও হয় খুবই তাড়াতাড়ি। ফেনসিডিল বিক্রয়ের সময় ১০ বোতল ফেনসিডিল সহ মাদক বিক্রেতা মাছুম মন্ডল গ্রেফতার হয়। ক্রেতা সেজে থানার এস অাই বিকাশ তাকে ফোন দিলে সে মাদক বিক্রয়ের জন্য ছুটে আসে। ঐ সময় উক্ত মাদক সহ স্বরুপদাহ নওদাপাড়া (দানবাক্স) এলাকায় অাসলে হাতেনাতে অাটক করা হয়। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে বলে চৌগাছা থানার অফিসার ইনচার্জ রিফাত খাঁন রাজিব নিশ্চিত করেন।