চৌগাছায় মোটরযান শ্রমিক সংস্থার ত্রি-বার্ষিক নির্বাচনের ফলাফল প্রকাশ 

আব্দুল আলীম, চৌগাছা-যশোরঃ অনেক জল্পনা কল্পনা শেষে যশোরের  চৌগাছায় মোটরযান শ্রমিক সংস্থার ত্রি-বার্ষিক নির্বাচন শেষ হলো। নির্বাচনে সভাপতি হিসাবে বিজয়ী হয়েছেন বাস মার্কায় ৫৫৬ ভোট পেয়ে শাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসাবে চেয়ার মার্কায় ৫৯০ ভোট পেয়ে আশাদুল ইসলাম।

আজ শনিবার ২২ জুন সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত মটরযান শ্রমিক সংস্থার ভোট গ্রহণ কার্যক্রম চলেছে। প্রতি তিন বছর পর পর এই নির্বাচন হয়ে থাকে। নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচরণা প্রার্থীরা দিন রাত ব্যস্ত সময় পার করেছেন, নির্বাচনে জয়ি হতে দুইটি পক্ষই ব্যাপক প্রচার-প্রচরণা করেছেন।। প্রার্থী সূত্রে জানা যায়, ভোট সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

শাহিদুল -আশাদুল (প্যানেল) ইতি মধ্যে তাদের প্রার্থীদের যে তালিকা প্রকাশ করেছিলেন, রাত্রে প্রকাশিত ফলফল অনুসারে এই প্যানেলে সভাপতি হিসাবে মোঃ শাহিদুল ইসলাম বাস মার্কায় ৫৫৬ ভোট, সাধারণ সম্পাদক হিসাবে মোঃ আশাদুল ইসলাম চেয়ার মার্কায় ৫৯০ ভোট, সহ সভাপতি ১ হিসাবে মোঃ খোরশেদ আলোম মোরগ মার্কায় ৪৭৭ ভোট, সহ সাধারণ সম্পাদক ১ হিসাবে মোঃ আব্দুর সালাম ইলাত আনারস মার্কায় ৫৩০ ভোট, সহ সাধারণ সম্পাদক ২ হিসাবে মোঃ সোহরাব হোসেন কলস মার্কায় ৪১৯ ভোট, সাংগঠনিক সম্পাদক হিসাবে মোঃ আতিয়ার রহমান আম মার্কায় ৪৬৭ ভোট, কোষাধ্যক্ষ হিসাবে মোঃ জুমারুল ইসলাম তাল মার্কায় ৪১৫ ভোট, দপ্তর সম্পাদক হিসাবে মোঃ হারান মিয়া মাছ মার্কায় ৫৩৫ ভোট, সদস্য হিসাবে মোঃ মনিরুজ্জামান চশমা মার্কায় ৪৪৫ ভোট, প্রচার সম্পাদক হিসাবে মোঃ তরিকুল ইসলাম ঝন্টু ( বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ), সদস্য হিসাবে মোঃ উজ্জল হোসেন মোমবাতি মার্কায় ৪৭১ ভোট, নূরমোহাম্মদ-সাইফুল প্যানেল থেকে সড়ক সম্পাদক হিসাবে মাহাবুর হাসান টিউবঅয়েল মার্কায় ৪৫৭ ভোট, ও সহ সভাপতি ২ হিসাবে মোঃ সামছুল হক মাতবর বটগাছ মার্কায় ৪৫৭ ভোট হয়ে নির্বাচনে বিজয়ী হয়েছেন।