আব্দুল আলীম, চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ চৌগাছায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৯ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলাসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাকজমকপূর্ণ ভাবে পালিত হয়। এ যেনো বাঙালীর এক ঐতিহ্যপূর্ণ দিবস। যার উপর বাঙালী জাতী নিজের জাতী সত্ত্বাকে খুঁজে পেয়েছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজন জাতীয় দিবসের পক্ষে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান।
অনুষ্টানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন যশোর-২ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল(অব) ডা. নাছির উদ্দিন। অপরদিকে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে চৌগাছা থানার পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেলা প্রশাসন ও চৌগাছা থানার পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও বীরমুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমান, চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফুল আলম, থানার অফিসার ইনচার্জ রিফাত খাঁন রাজীবসহ চৌগাছা থানার অন্যান্য কর্মকর্তাবৃন্দ। মঙ্গলবার (২৬ শে মার্চ) খুব সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা দিবসের সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও বে-সরকারি প্রতিষ্ঠান/ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৬.৩০ মিনিটে মহান স্বাধীনতার যুদ্ধক্ষেত্র মুক্তিনগর স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ। সকাল সাতটায় মশিয়ূরনগর স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ এবং সাতটা ত্রিশ মিনিটে শহরের ভাস্কর্য চত্তরের বিজয় স্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতীতে পুস্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৮ টায় চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে, সকাল ৯ টায় সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় এবং উপজেলা ভিত্তিক অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে মাঠে ৩১ বার তোপধ্বনী ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া উপজেলার স্কুল, কলেজ ও মাদরাসা ছাত্র-ছাত্রীদের সমাবেস, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার প্রধান অতিথি হিসাবে গণ্য ছিলেন।
এছাড়া সকাল ১০ টায় আলোচনা সভা, ১০.৩০ মিনিটে ক্রীড়ানুষ্ঠা, ১১.৩০ মিনিটে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিকাল ৩.৩০ মিনিটে মহিলাদের ক্রীড়ানুষ্ঠান, বিকাল ৪টায় উপজেলা প্রশাসন একাদশ বনাম স্থানীয় সুধী একাদশের মধ্যে প্রীতি ফুটবল খেলা ও সন্ধ্যা সাড়ে ছয়টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


