চৌগাছায় সনামধন্য বিদ্যালয়ের সূবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা

আব্দুল আলীম, চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছা উপজেলায় মহা কবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদের পাশে গ্রামীণ পরিবেশে অবস্থিত সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়, ধূলিয়ানী । বহু ঘাত প্রতিঘাত পেরিয়ে এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গের অক্লান্ত পরিশ্রমের ফল আজকের এই সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়, ধূলিয়ানী । প্রতিষ্ঠালগ্ন ১৯৬৯ সালের পহেলা জানুয়ারি থেকে এই বিদ্যালয়কে যিনি এক হাতে গড়েছেন, বিদ্যালয়ের প্রতি বিল্ডিং এর প্রতিটি ইটে যার নাম, যার পরিশ্রম লেগে আছে তিনি হলেন এলাকার সকলের পিয় আস্থাভাজন প্রাক্তন ও প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ মহসীন আলী ।
দেখতে দেখতে বিদ্যালয়টি প্রতিষ্ঠার বয়স হতে যাচ্ছে ৫০ বছর । তাই সেই ১৯৬৯ সাল থেকে এ পর্যন্ত পাশ করে যাওয়া এই বিদ্যালয়ের পুরাতন শিক্ষার্থী এবং বর্তমান শিক্ষার্থীরা উদ্দ্যোগী হয়ে চাইছেন বিদ্যালয়টির ৫০ বছর পুর্তি অনুষ্ঠান সূবর্ণ জয়ন্তী পালন করতে । ইতিমধ্যে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অনুমতিতে বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক এম এম মহব্বত আলী প্রতিষ্ঠালগ্ন থেকে বেরিয়ে যাওয়া কৃতী ছাত্রদের নিয়ে অনুষ্ঠানটি করার উদ্দ্যোশ্যে কয়েকবার মিটিং করেন এবং সকলেই মিলে কিভাবে সূবর্ণ জয়ন্তী অনুষ্ঠানটি জাকজমক পূর্ণ ভাবে পালন করা যাবে সেই চেষ্টা করেন ।
এই উপলক্ষে প্রধান প্রধান মিটিং এ সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় থেকে পাশ করা কৃতী ছাত্রদের মধ্যে ইখলাছুর রহমান স্কাই সেল কোম্পানীর মালিক  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শরিফুল ইসলাম, বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগে দায়িত্বপ্রাপ্ত এডিশনাল  সেক্রেটারি রাশেদুল ইসলাম, বাংলাদেশ সরকারের এটার্নি জেনারেল জাহাঙ্গীর আলম, যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের প্রধান মুনিবুর রহমান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক ইমরান হোসেন, সরকারী এম এম কলেজের বাণিজ্য বিভাগের প্রভাষক নাজমুল কবির, মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব, ডাঃ মোস্তফা আল রাসেল, মেরিন ইঞ্জিনিয়ার আব্দুল হামিদ, জজ মহিদুজ্জামান মোহন, জজ সাইদুল ইসলাম, পরিসংখ্যান বুর‍্যোর কর্মকর্তা আব্দুল আলীম, এরকম বাংলাদেশের আরও বিভিন্ন সেক্টরে কর্মরত কর্মকর্তাগণ । সকলেই চায় অনুষ্ঠানটি হবে চৌগাছা উপজেলায় মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক পালিত শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সবচেয়ে বড় মাপের অনুষ্ঠান । যা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের মত সনামধন্য বিদ্যালয়ই প্রথম পালন করবে এবং সকল প্রতিষ্ঠানের জন্য মডেল স্বরুপ হয়ে থাকবে । কমিটির ভাষ্য মতে উক্ত সূবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে খরচ হতে পারে ৫০ থেকে ৬০ লক্ষ টাকা ।
তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ( ২০ নভেম্বর) সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে অংশগ্রহন করতে প্রযোজনীয় রেজিস্ট্রেশন করনের কাজের অগ্রগতির জন্য প্রধান শিক্ষক সাহেব সূবর্ণ জয়ন্তীর উপদেষ্টা কমিটির মিটিং করেন । মিটিং এ সকলেই গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন । সাথে সাথে বিদ্যালয়ের প্রাক্তন প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ মহসীন আলী বিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে সকলকে কঠোর ভাবে কাজ করে বড়মানের অনুষ্ঠানটি পরিপূর্ণভাবে পালনে সহায়তা করার নির্দেশ দেন । এবং বিদ্যালয়ের সকল প্রাক্তন ছাত্রদের তিনি ৫০ বছর পুর্তি অনুষ্ঠানটি সফলের জন্য এগিয়ে আসার আহবান জানান । এসময় সাংবাদিক ও শিক্ষক আব্দুল আলীম সহ বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন ।