আব্দুল আলীম, চৌগাছা (যশোর): যশোরের চৌগাছায় সরকারিভাবে বর্তমান মৌসুমের ধান ও চাউল ক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২২ মে) বেলা ১২ টায় চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার মারুফুল আলম উপজেলা সরকারি খাদ্যগুদামে এই কর্মসূচীর উদ্বোধন করেন । উপজেলার প্রধান ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই ক্রয়ের কার্যক্রম উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি ও সাবেক উপজেলা পরিষদে দুই দুইবার নির্বাচিত চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার সালমা চৌধুরী, উপজেলা সমবায় অফিসার এম সালাহউদ্দিন আহমেদ, উপজেলা খাদ্য গুদাম অফিসার কার্তিক দেবনাথ ও আরও অনেকে।
উপজেলা খাদ্য গুদাম অফিসার কার্তিক দেবনাথ জানান, চলতি মৌসুমে সরকারি ক্রয়মূল্য অনুসারে প্রতিকেজি ছাব্বিশ টাকা দরে ধান এবং প্রতিকেজি ছত্রিশ টাকা দরে চাউল সরকারিভাবে দুই হাজার আটানব্বই মেট্রিক টন চাউল এবং পাঁচশত পয়ত্রিশ মেট্রিক টন ধান ক্রয় করা হবে।


