চৌগাছায় ১০০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় একশত ইয়াবা ট্যাবলেট সহ একজনকে গ্রেফতার করেছে চৌগাছা থানা পুলিশ।
রবিবার (২৪ শে ফেব্রুয়ারী) সন্ধ্যায় উপজেলার চাঁদপুর গ্রাম থেকে মাদক ব্যবসায়ী বকুলকে গ্রেফতার করা হয়। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানার অফিসার ইনচার্জ রিফাত খাঁন রাজিবের নেতৃত্বে থানা পুলিশের এস আই (নিঃ) শেখ শাহিনুর রহমান সঙ্গীয় ফোর্সসহ চৌগাছা উপজেলার চাঁদপুর গ্রাম থেকে হুমায়ন কবীরের ছেলে মাদক ব্যবসায়ী বকুলকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে এসআই শেখ শাহিনুর রহমানের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও বলেন মাদক ব্যবসায়ী বকুলের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।