আব্দুল আলীম, চৌগাছা (যশোর) থেকেঃ যশোরের চৌগাছায় মোটরযান শ্রমিক সংস্থার ত্রি-বার্ষিক নির্বাচনের দিন অতি সন্নিকটে চলে আসছে। নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচরণায় ছড়িয়ে পড়েছে প্রার্থীরা।
নির্বাচন কমিটি সূত্রে জানা যায়, আগামী ২২ জুন রোজ সোমবার চলবে মটরযান শ্রমিক সংস্থার ভোট গ্রহণ কার্যক্রম। প্রতি তিন বছর পর পর এই নির্বাচন হয়ে থাকে। নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচরণা প্রার্থীরা দিন রাত ব্যস্ত সময় পার করছেন, নির্বাচনে জয়ি হতে দুইটি পক্ষই ব্যাপক প্রচার-প্রচরণা করে যাচ্ছে।
প্রার্থী সূত্রে জানা যায়, এবার ভোটে দুইটি প্যানেলে প্রার্থীদের নাম ঘোষনা হয়েছে।
শাহিদুল -আশাদুল (প্যানেল) ইতি মধ্যে তাদের প্রার্থীদের তালিকা প্রকাশ করেছেন। তাদের প্যানেলে সভাপতি হিসাবে মোঃ শাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হিসাবে মোঃ আশাদুল ইসলাম, সহ সভাপতি হিসাবে মোঃ মাহাবুর রহমান, সহ সাধারণ সম্পাদক হিসাবে মোঃ সোহরাব হোসেন, সহ সভাপতি হিসাবে মোঃ খোরশেদ হোসেন, সহ সাধারণ সম্পাদক হিসাবে মোঃ আব্দুর সালাম ইলাত, সাংগঠনিক সম্পাদক হিসাবে মোঃ আতিয়ার রহমান, কোষাধ্যক্ষ হিসাবে মোঃ জুমারুল ইসলাম, দপ্তর সম্পাদক হিসাবে মোঃ হারান মিয়া, সদস্য হিসাবে মোঃ মনিরুজ্জামান, প্রচার সম্পাদক হিসাবে মোঃ তরিকুল ইসলাম ঝন্টু ( বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ), সদস্য হিসাবে মোঃ উজ্জল হোসেন, সড়ক সম্পাদক হিসাবে মোঃ আলী কদর নির্বাচনে নেমেছেন।
অন্য দিকে নূর মোহাম্মাদ -সাইফুল ইসলাম প্যানেলে সভাপতি হিসাবে নূর মোহাম্মাদ মল্লিক, সাধারণ সম্পাদক হিসাবে মোঃ সাইফুল ইসলাম, সহ সভাপতি হিসাবে মোঃ শামছুর রহমান মাতব্বর , সহ সাধারণ সম্পাদক হিসাবে মোঃ নুরুল ইসলাম , সহ সভাপতি হিসাবে মোহাম্মদ আলী, সহ সাধারণ সম্পাদক হিসাবে মোঃ রেজাউল ইসলাম , সাংগঠনিক সম্পাদক হিসাবে মোঃ আব্দুল মান্নান, কোষাধ্যক্ষ হিসাবে মোঃ লিয়াকত আলী, দপ্তর সম্পাদক হিসাবে মোঃ মিন্টু মিয়া, সদস্য হিসাবে মোঃ হাসানুরজ্জামান বিল্পব, নাইমুর রহমান রুবেল, সড়ক সম্পাদক হিসাবে মোঃ মাহাবুর রহমান দিপু নির্বাচনে অংশ নিচ্ছেন। দুইটি প্যানেলই সমান তালে ভোটারদের কাছে আশার বাণি ছড়িয়ে দিয়ে ভোট ভিক্ষা করছেন। সব মিলিয়ে চৌগাছার পরিবেশ এটা বলা চলে যে, চৌগাছা শহর এখন নির্বাচনী হাওয়ায় দুলছে।


