চৌগাছায় ২৮০ বোতল ফেন্সিডিলসহ পেয়ারার বস্তা জব্দ, গ্রেফতার-১

আব্দুল আলীম, চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছা থানা পুলিশ ২৮০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। কিছুদিন আগে পুড়াপাড়া বাজার থেকে বেগুনের বস্তায় ফেন্সিডিল বহনের ঘটনা ঘটে। কিন্তু চৌগাছা থানা পুলিশের আওতায় ধরা পড়ে। অল্প কয়েকদিনের ব্যাবধানে আবার আজকে ২৮০ বোতল ফেন্সিডিল আটক হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যার পর উপজেলার হাকিমপুর ইউনিয়নের দেবীপুর বাজার থেকে এই ফেনসিডিল উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ রিফাত খান রাজিবের নেতৃত্বে এসআই শেখ শাহিনুর রহমান, এসআই সাইফুল ইসলাম, এএসআই আব্দুল কুদ্দুস, আকবার আলী শেখসহ একদল থানা পুলিশ উপজেলার দেবীপুর বাজারে অবস্থান নেয়। এ সময় জগদীশপুর গ্রাম থেকে পেয়ারা ভর্তি একটি পিকআপ ঘটনাস্থলে পৌছালে পুলিশ সেটি থামিয়ে তল্লাসি চালিয়ে পেয়ারার বস্তার ভিতর থেকে ২৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। অভিনবকায়দায় বহন করে এই ফেনসিডিল। কিন্তু পুলিশের আইনগত চক্ষু এড়াতে পারেনি মাদক ব্যবসায়ী। ফেনসিডিল বহনের অভিযোগে জগদীশপুর গ্রামের কালিপদ দেবনাথের ছেলে শ্রী সন্দীপ কুমার দেবনাথকে আটক করে পুলিশ। থানা অফিসার ইনচার্জ রিফাত খান রাজিব জানান, পেয়ারার বস্তার ভিতরে করে ফেনসিডিল চালান হচ্ছে এমন খবরে আমরা দেবিপুর বাজারে অবস্থান করি। এরপর পিকআপ থামিয়ে ফেনসিডিল উদ্ধারসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়েছি। এ ঘটনায় থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান। তিনি আরও জানান পুলিশ এর সাথে জড়িত অন্যান্যদের ধরার জন্য তৎপর।