আব্দুল আলীম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছা উপজেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যানসহ ১৪ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্ধ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে নির্বাচনের রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এই প্রতীক বরাদ্দের কাজ সম্পন্ন করেন।
চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী মৃধাপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান লাড্ডুকে নৌকা ও স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং বর্তমান উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমান পেয়েছে আনারস।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে দেবাশীষ মিশ্র জয় পেয়েছে মাইক, সিদ্দিকুর রহমান পেয়েছে তালা, শামীম রেজা পেয়েছে বৈদ্যুতিক বাল্ব, জসিম উদ্দিন পেয়েছে বই, শামছুর রহমান টিয়ে পেয়েছে টিউবওয়েল, আজাদুর রহমান খান পেয়েছে উড়োজাহাজ এবং আসাদুজ্জামান জেমস পেয়েছে চশমা।
নারী ভাইস চেয়ারম্যান পদে আকলিমা খাতুন লাকি পেয়েছে হাঁস, নাছিমা খাতুন পেয়েছে কলস, রিপা পেয়েছে প্রজাপতি, নাজনীন নাহার পেয়েছে সিলিংফ্যান এবং কামরুন্নাহার শাহিন পেয়েছে ফুটবল।


