চৌগাছা উপজেলা পরিষদের নবনির্বাচিতদের শপথ অনুষ্ঠান

আব্দুল আলীম, চৌগাছা-যশোরঃ যশোরের চৌগাছা উপজেলা পরিষদ নির্বাচন হয়েছিলো বর্তমান বছরের ৩১ শে মার্চ। উপজেলার সর্বস্তরের জনগণ অপেক্ষার প্রহর গুনছে কবে হবে উপজেলা নির্বাচনে নির্বাচিত কাঙ্খিত ব্যক্তিবর্গের শপথ অনুষ্ঠান।

এমন চিন্তার অন্তরালে লুকিয়ে ছিলো এবং আছে মে মাসের ১৩ তারিখ। চলতি মাসের তেরো তারিখে চৌগাছা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ড. এম মোস্তানিছুর রহমান, ভাইস চেয়ারম্যান দেবাশিষ মিশ্র জয় ও মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার মহোদ্বয়দের শপথের দিন আসছে। এবারই বুঝি অপেক্ষা করার সে ভোরটা যেনো ঘোর কেটে উপজেলাবাসীর সামনে ধরা দিবে।

খুলনা বিভাগীয় কার্যালয়ের স্থানীয় সরকার শাখার ০২-০৫-১৯ তারিখে প্রকাশিত (স্মারক নং-০৫.৪৪.০০০০.০০৪.০৬.০২৪.১৯-৩৬৯ এবং সূত্রঃ স্থানীয় সরকার বিভাগের স্মারক নং-৪৬.০৪৬.০১৮.০০.০০.১৯-২৬৪, তারিখ-০৩ এপ্রিল২০১৯) চিঠির মাধ্যমে খুলনা বিভাগের খুলনা ও যশোর জেলার সকল উপজেলার উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান কে আগামি ১৩ মে রোজ সোমবার বেলা ১১টায় খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ বাক্য পাঠ কারনো হবে বলে জানানো হয়। শপথ গ্রহণ অনুষ্ঠানটি সম্পন্ন হবে খুলনা বিভাগীয় কমিশনের সম্মিলন কক্ষে এবং শপথ অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার, খুলনা মহোদয় শপথ বাক্য পাঠ করাবেন।

উল্লেখ্য যে, নির্বাচিতদের মামলা সংক্রান্ত স্থগিতাদেশ আছে কি না? তার তথ্য ও স্থাবর-অস্থাবর সর্বশেষ সম্পত্তির বিবরণী একসেট শপথ গ্রহণের পূর্বে প্রেরণ নিশ্চিত করতে হবে।

চৌগাছা উপজেলা নির্বাহী অফিসারের  কার্যালয় থেকে শপথ গ্রহণের চিঠির সত্যতা নিশ্চিত করেছেন।