চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ পঞ্চম উপজেলা নির্বাচনে যশোরের চৌগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ ড. মুস্তানিছুর রহমান লাড্ডু।
বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে জানা গেছে, উপজেলার ১১ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় ৮১ টি ভোট কেন্দ্রে মোট ভোট পড়েছে ৯২ হাজার ৩’শ ৬৪। এর মধ্যে নৌকা প্রতীকের প্রার্থী ড. মোস্তানিছুর রহমান পেয়েছেন ৫৬ হাজার ৮’শ ৩৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চৌগাছা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং নৌকার বিপরীতে শক্ত হয়ে দাড়িয়ে থাকা আনারস প্রতীকে এস এম হাবিবুর রহমান পেয়েছেন ৩৫ হাজার ৫’শ ২৬ ভোট।
২১ হাজার ৩’শ ১২ ভোট বেশী পেয়ে নৌকার প্রার্থী বে-সরকারীভাবে নির্বাচিত হয়েছেন। চৌগাছা থানা সূত্র মতে উপজেলাতে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ একটি নির্বাচন সম্পন্ন হবে। ইতিমধ্যে তা সম্ভব হয়েছে। নির্বাচনের কাজে নিয়জিত ছিলো ৩০টি পুলিশের মোবাইল টিম, ৬জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, ৮০ জন বিজিবি, ৪ টি RAB এর টহল টিম। নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে শুক্রবার (২৯ মার্চ) দিবাগত রাত ১২টার পর হইতে নির্বাচনী এলাকায় মোটর সাইকেল, সি এন জি, ইজিবাইক সহ সকল যান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ ছিলো এবং তার বাস্তবায়নও হয়েছিলো। এরপর উপজেলায় নির্বাচনী সকল প্রস্তুত শেষে রবিবার (৩১ মার্চ) সকাল আটটা থেকে নির্বাচনের কাজে নিয়জিত কর্মকর্তাদের উপস্থিতিতেই যথারীতি ভোট গ্রহণের কাজ শুরু হয় এবং বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। তন্মধ্যে উপজেলা সাংবাদিকদের একটি টিম ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো পরিদর্শন করে এবং জানায় সকল কেন্দ্রে সুষ্ঠু, সুন্দর পরিবেশে নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। দিনের প্রথমভাগে ভোটার উপস্থিতি কম থাকলেও পরবর্তীতে ভোটার সমাগম বাড়তে থাকে। সারাদিনই চলে সুন্দর একটি পরিবেশে এই নির্বাচন।
নির্বাচনে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে পুনরায় নির্বাচিত হয়েছেন দেবাশিষ মিশ্র জয়। তাঁর প্রাপ্ত ভোট ২২ হাজার ১’শ ৫৯। নিকটতম প্রতিদ্বন্দি জসিমউদ্দীন ভোট পান ১৯ হাজার ২’শ ৬৯ ভোট।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন নাজনীন নাহার। তাঁর প্রাপ্ত ভোট ২২ হাজার ৭’শ ৫৯। নিকটতম প্রার্থী নাছিমা খাতুন ভোট পেয়েছেন ২২ হাজার ৭’শ ৪৩।
উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসন এমনই কঠোর অবস্থায় থেকে দায়িত্ব পালন করেছে যে, কোনো বিশৃঙ্খলা হবার সুযোগ ছিলো না। তাইতো চৌগাছা হাজী মর্ত্তেজ আলী কেন্দ্রে ও ধূলিয়ানী কেন্দ্রে নির্বাচনী পরিবেশে বিঘ্ন ঘটানোর কারনে ভ্রাম্যমাণ আদালত চাঁদপুরের মোস্তফা, পিয়াস এবং ধূলিয়ানী ইউপি সদস্য ফারুক হোসেনকে আটক করে।


