চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছা উপজেলা পরিষদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থীর কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) বিকাল চারটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত শহরের ছারা পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সাবেক জেষ্ঠ সহসভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিএম সফিকুজ্জামান রাজুর উপস্থাপনায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক এসএম সাইফুর রহমান বাবুল, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও চৌগাছা সদর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, সুখপুকুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হবিবর রহমান, স্বরূপদাহ ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শেখ আনোয়ার হোসেন, সুকপুকুরিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তোতা মিয়া, সিংহঝুলি ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল বাদল, চৌগাছা পৌর আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ জাহিদুর রহমান বকুল, উপজেলা যুবলীগের যুগ্ম আহব্বায়ক শরিফুল ইসলাম ও পৌর কাউন্সিলর আনিচুর রহমান আনিচ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেন প্রমুখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিমাই সরকার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ বলাই চন্দ্র পাল, উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক ও ফুলসারা ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান, উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ মঈনুল হাসান বাচ্চু, সাবেক প্রচার সম্পাদক শাহাবুদ্দিন চুন্নু বড় মিয়া, উপজেলা যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক ও ভাইস চেয়ারম্যানপ্রার্থী সিদ্দিকুর রহমান, যুবমহিলালীগের সম্পাদক ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী নাছিমা খাতুন, স্বরূপদাহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সোলাইমান হোসেন, নারায়নপুর ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক আমির হোসেন, পাশাপোল ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক আব্দুল মতলেব, যশোর সরকারি এমএম কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজু আহাম্মেদ, দপ্তর সম্পাদক হাশেম আলীসহ আরও অনেকে।


