চৌগাছা ছাত্রকল্যাণ সমিতি-ঢাকা’র নতুন কমিটির আত্মপ্রকাশ 

আব্দুল আলীম, চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ ঢাকাস্থ যশোরের চৌগাছাবাসীর প্রাণের সংগঠন চৌগাছা সমিতি -ঢাকা’র সহযোগী সংগঠন চৌগাছা ছাত্র কল্যাণ সমিতি -ঢাকা’র পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদ  আজ  ২৯ জুন রোজ শনিবার  অনুমোদন  দেওয়া হয়।
উক্ত চৌগাছা ছাত্র কল্যাণ সমিতি -ঢাকা’র নবগঠিত কার্যনির্বাহী পরিষদ  অনুমোদন করেন সমিতির সম্মানিত সভাপতি লেফটেন্যান্ট জেনারেল মুহম্মদ হাবিবুর রহমান খান, বিএসপি, এনডিসি, পিএসসি (এলপিআর) এবং অনুমোদনের জন্য সুপারিশ পেশ করেন সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব এম ইদ্রিস সিদ্দিকী ও ছাত্র বিষয়ক সম্পাদক জনাব মোঃ আশরাফুল ইসলাম -আজাদ।
সাবেক সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদ এ প্রতিবেদকে আরো বলেন, চৌগাছা ছাত্র কল্যাণ সমিতি -ঢাকা’র নবগঠিত কার্যনির্বাহী পরিষদ অনুমোদন সাপেক্ষে ঢাকাস্থ অধ্যায়নরত সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কল্যাণে  এই কমিটি গুরুপ্তপূণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, চৌগাছা সমিতি-ঢাকা একটি সেবা মূলক সংগঠন। ঢাকাস্থ চৌগাছার শিক্ষার্থীদের কল্যাণে এটি পরিচালিত হয়। গত ১১ মে রোজ শনিবার বিকাল ৪টার সময় কমিটির নিজ কার্যলয়ে চৌগাছা সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন ব্যক্তির উপস্থিতে কন্ঠভোটের মাধ্যমে আগামী ১ বছরের জন্য সভাপতি হিসাবে লিপন ইসলাম, সাধারণ সম্পাদক সৈকত রহমান ও সাংগঠনিক সম্পাদক হিসাবে হাসিবুর রহমানকে নির্বাচিত ঘোষনা করা হয়।
সম্পূর্ণ নতুন কমিটিতে যারা আছেন তারা হলেন
সভাপতি মো : লিপন ইসলাম (ঢাকা বিশ্ববিদ্যালয়), সিনিয়র সহ সভাপতি মো: এহসানুল হক (ঢাকা বিশ্ববিদ্যালয়), সহ-সভাপতি মমতা নূর রিপা (ইডেন কলেজ), নাহিদ নেওয়াজ (জগন্নাথ বিশ্ববিদ্যলয়), মো: সোহেল আক্তার (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), দেবাশীষ ঘোষ ( জগন্নাথ বিশ্ববিদ্যালয়), সাধারণ সম্পাদক মো:  সৈকত রহমান (জগন্নাথ  বিশ্ববিদ্যালয়), যুগ্ন সাধারণ সম্পাদক আদিব মাহমুদ (শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়), সোহেল আহম্মেদ (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), কামরান আহম্মেদ (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়), ইমরান হোসেন সাইফুল (ঢাকা বিশ্ববিদ্যালয়), মো: আবু বকর (ঢাকা  বিশ্ববিদ্যালয়), আব্দুল্লাহ আল নোমান ( ঢাকা কলেজ), সাংগঠনিক সম্পাদক মো: হাসিবুর রহমান (ঢাকা কলেজ), সহ সাংগঠনিক সম্পাদর  এহসানুল কবির ইকোন (ঢাকা বিশ্ববিদ্যালয়), সোহান শামীম (বুয়েট), রোকনুজ্জামান মাসুদ (ঢাকা বিশ্ববিদ্যালয়) , কোষাধ্যক- মোঃ ওহিদুজ্জামান (ঢাকা বিশ্ববিদ্যালয়), উপ কোষাধ্যক -রকি আহম্মেদ (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), দপ্তর সম্পাদক -মোঃ আব্দুল হাকিম (ঢাকা বিশ্ববিদ্যালয়), উপদপ্তর সম্পাদক – সিফানুর নাইম (ঢাকা কলেজ) প্রচার সম্পাদক -মোঃ সাইফুল ইসলাম (ঢাকা বিশ্ব বিদ্যালয়), উপপ্রচার সম্পাদক রিদয় খান (তেজগাঁও কলেজ), উপপ্রচার সম্পাদক আবু মুসা (ঢাকা বিশ্ববিদ্যালয়), সাংস্কৃতিক সম্পাদক শবনব মুস্তারি পিয়াঙ্কা (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়), সাহিত্য ও ক্রিড়া সম্পাদক রায়হান খান (ঢাকা বিশ্ববিদ্যালয়), সমাজকল্যাণ সম্পাদক মোঃ সোহাগ হোসেন (ঢাকা বিশ্ববিদ্যালয়), ছাত্রবিত্তি বিষয়ক সম্পাদক মোঃ আতিকুর রহমান (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), ছাত্রীবিষয়ক সম্পাদক যারিন তাসনিম এলিতা (শান্ত মরিয়াম বিশ্ববিদ্যালয়), উপছাত্র বিষায়ক সম্পাদক সেঁজুতি নুরনেছা (ঢাকা বিশ্ববিদ্যালয়), তিনজন কার্যনির্বাহী সদস্য হলেন জুল হোসেন (ঢাকা বিশ্ববিদ্যালয়), নয়ন হোসেন (জগন্নাথ বিশ্ববিদ্যালয়) এবং মোজাম্মেল হোসেন নয়ন (ঢাকা কলেজ)।