চৌগাছা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

আব্দুল আলীম, চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে ।  রবিবার (১৪ জানুয়ারী) সন্ধ্যায় নব গঠিত প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রকাশ পায় । প্রেসক্লাবের বর্তমান সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আলমগীর মতীন চৌধুরী এবং সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন শাহনুর আলম উজ্জ্বল ।
এছাড়া সিনিয়ার সহসভাপতি-১ পদে ইয়াকুব আলী, সিনিয়ার সহ-সভাপতি-২ পদে শিহাব উদ্দীন সুমন,  সভাপতি পদে শেখ ওয়ালিউর রহমান,  যুগ্ম সাধারণ সম্পাদক-১ পদে খাজা ফজিল আইজ উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক-২ পদে খালেদুর রহমান,  সাংগঠনিক সম্পাদক পদে এ কে এম শামীম আল মামুন শাহীন, অর্থ সম্পাদক পদে অমেদুল ইসলাম , দপ্তর সম্পাদক পদে বাবলুর রহমান, প্রচার ও প্রকাশনা পদে শামীম রেজা, সাহিত্য ও সাংস্কুতিক সম্পাদক পদে খলিলুর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে শ্যামল দত্ত, পত্রিকা বিষয়ক সম্পাদক পদে কবিরুল ইসলাম, নির্বাহী সদস্য-১ পদে আবু জাফর, নির্বাহী সদস্য-২ পদে এম হাসান মাহমুদ, নির্বাহী সদস্য-৩ পদে আব্দুল আলীম নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী কমিটিতে মোট সতের জন নির্বাচিত হয়েছেন । কার্যনির্বাহী পদে নির্বাচিতদের উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমানসহ অন্যান্য নেতৃবর্গয় ব্যক্তিগণ অভিনন্দন জানিয়েছেন ।