চৌগাছা সমিতি ঢাকা’র প্রতিষ্ঠাতা সহিদুল ইসলামের মাতা ইন্তেকাল করেছেন 

চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ চৌগাছা সমিতি-ঢাকা’র অন্যতম প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক, প্রাক্তন সভাপতি ও বর্তমান কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সদস্য জনাব মোঃ সহিদুল ইসলাম-স্বপনের মাতা এবং যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলী গ্রামের শহীদ মশিয়ূর রহমানের ছোট ভাই মরহুম ডাঃ সিরাজুল ইসলামের সহধর্মিণী ইন্তেকাল করেছেন।
গতকাল ০২ জুলাই মঙ্গলবার রাত ১১.১৫ ঘটিকায় আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল, ধানমন্ডিতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।
চৌগাছা সমিতি-ঢাকা’র পক্ষ থেকে গভীর শোক, মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সমিতির সম্মানিত সভাপতি লেফটেন্যান্ট জেনারেল মুহম্মদ হাবিবুর রহমান খান, বিএসপি, এনডিসি, পিএসসি (এলপিআর) ও সাধারণ সম্পাদক জনাব এম ইদ্রিস সিদ্দিকী।
মরহুমার জানাযা ০৩ জুলাই বুধবার যোহরবাদ নিজ বাসভবন, এম-১, নুরজাহান রোড, মোহাম্মদপুর, ঢাকায় অনুষ্ঠিত হবে। চৌগাছা সমিতি -ঢাকা’র সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষে বার্তাটি সমিতির অফিসিয়াল আইডিতে প্রেরণ করেন সমিতির দপ্তর সম্পাদক মোঃ শাহাঙ্গীর আলম।