আব্দুল আলীম, চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছার সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি-২০১৯ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে । বুধবার (৩০ জানুয়ারী) সকাল ১১ টার সময় সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এম মহব্বত আলীর অনুপস্থিতিতে সহকারী প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে এই অনুষ্ঠান সম্পন্ন হয় । অনুষ্ঠানে একই সাথে ২০১৯ সালের ৬ষ্ঠ শ্রেণিতে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া এবং এসএসসি পরীক্ষার্থীদের বিদায় দেওয়া হয় । প্রথমে নবীন ও বিদায় উপলক্ষে বিদ্যালয়ের বর্তমান এবং বিদায়ী শিক্ষার্থীরা বক্তব্য দেয় ।
এরপরই ধারাবাহিকভাবে শিক্ষকবৃন্দসহ ম্যানেজিং কমিটির সদস্যগণ শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে বক্তব্য দেন । বক্তব্যে সহকারী প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, সিনিয়র শিক্ষক আব্দুল আজিজ, সহকারী শিক্ষক ফারুক হোসেন, কামারুজ্জামান এবং সহকারী শিক্ষক ও সাংবাদিক আব্দুল আলীম, বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম আব্দুস সবুর, হাফিজুর খাঁন বর্তমান ও বিদায়ী শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে দিকনির্দেশনা মূলক বিভিন্ন কথা ব্যাক্ত করেন । সবশেষে সহকারী শিক্ষক আব্দুল আলীম ও সাংবাদিক বিদায়ীদের জন্য দোয়া পরিচালনার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করেন ।


