ছাতকে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ সুনামগঞ্জের ছাতকে সড়ক দুর্ঘটনায় বদরুল আলম (২৮) ও আলাল মিয়া (২৫) নামে দুই যুবক নিহত হয়েছেন।
বুধবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৮টায় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের মিত্রগাওঁ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্য বদরুল আলম উপজেলার কালারুকা ইউনিয়নের মাধবপুর গ্রামের ও আলাল মিয়া একই ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয়রা জানিয়েছে, ওই দুই যুবক মোটরসাইকেলে করে ছাতক বাজার থেকে বাড়ি ফিরছিল। পথে একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনা পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।