ছেলের মৃত্যুতে লাশ দেখতে গিয়ে পড়ে গিয়ে বৃদ্ধা মায়ের মৃত্যু

আব্দুল আলীম, চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় ছেলের মৃত্যুজনিত শোক শেষ হতে না হতেই মায়েরও মৃত্যু হয়েছে । বর্তমানে পরিবারটি খুবই দূর্বিসহ অবস্থায় আছে । শোকাহত পরিবারের শাহাদত হোসেন সাধু নামের এক মধ্য বয়সী ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে মৃতদেহ দেখতে যাওয়ার পথে পড়ে গিয়ে শহরবানু নামে বৃদ্ধা মায়ের মৃত্যু ঘটেছে।
মঙ্গলবার (২২জানুয়ারী) রাত্রে উপজেলার চৌগাছা সদর ইউনিয়নের বেড়গোবিন্দপুর গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায় বেড়গোবিন্দপুর পূর্বপাড়ার মৃত কিতাব আলীর ছেলে শাহাদত হোসেন সাধু অসুস্থ হয়ে জীবন যাপন করতো । মঙ্গলবার রাত দশটার দিকে অসুস্থাবস্থায় তিনি মারা যান। ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে বেড়গোবিন্দপুর গ্রামের মধ্যপাড়ায় মরহুমের পিতার ভিটায় বসবাসরত বৃদ্ধা মা শহর বানু মৃতদেহ দেখতে রওনা দেন। দ্রুত পায়ে হেটে চলতে গিয়ে তিনি পথিমধ্যে সড়কে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। মাত্র আধা ঘন্টার ব্যবধানে মা-ছেলের এমন করুণ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বুধবার বেলা সাড়ে দশটায় গ্রামের মধ্যপাড়া মসজিদের সম্মুখে নামাজে জানাজা শেষে তাদের গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
চৌগাছা সদর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।