নিজস্ব প্রতিনিধি ঃ আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ,বাহুবল) আসন থেকে আওয়ামী লীগেরে প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে ও নৌকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আব্দুল মুকিত চৌধুরী।
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহŸান জানিয়ে আব্দুল মুকিত চৌধুরী বলেন, নৌকা হচ্ছে উন্নয়নের প্রতীক, নৌকায় ভোট দিলে মুক্তি মিলে, দেশের মানুষ শান্তিতে থাকে। শেখ হাসিনা সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর থেকে এদেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন। দেশের এখন মানুষ আর সারের জন্য মৃত্যুবরণ করে না, বিদ্যুতের জন্য হাঁহাকার করে না, শেখ হাসিনা সরকার প্রতিটি ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন আজ বাংলার মানুষ সেবার জন্য কারও দ্বারে দ্বারে ঘুরে না, জনগণকে নিরবিচ্ছিন্ন সেবা দিতে তথ্য ও প্রযুক্তি খাতকে করেছেন আধুনিক ও উন্নত। বর্তমান শেখ হাসিনা সরকার নিরক্ষর মুক্ত বাংলাদেশ বিনির্মানে বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে ফ্রি বই ও শিক্ষা উপকরণ বিতরণ করছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে আধুনিকায়ন করা হয়েছে, কম্পিউটার ল্যাবসহ ডিজিটাল পদ্ধতিতে শিক্ষাদান ও বিভিন্ন শিক্ষা উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত রয়েছে।
তিনি এলাকাবাসীর কাছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আরও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের সাফল্য তুলে ধরেন। তিনি বলেন, দেশের উন্নয়নে শেখ হাসিনার কোন বিকল্প নেই। উন্নয়নের রোল মডেল হিসেবে সমৃদ্ধির বাংলাদেশকে এগিয়ে নিতে আগামী নির্বাচনেও নৌকাকে জয়যুক্ত করতে হবে।
গণসংযোগ শেষে তিনি বলেন, আমি দলীয় মনোনয়ন পেলে এবং সংসদ সদস্য নির্বাচিত হলে নির্বাচনী এলকার মানুষের ভাগ্য উন্নয়নে ও সুশিক্ষা, বেকারমুক্ত হবিগঞ্জ-১ গঠনে কাজ করে যাব এবং বঙ্গকণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত আস্থাভাজন হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


